• 23 Sep 2026 02:55 PM (IST)

    Milan Pradhan: জেলেই থাকতে হবে মিলন প্রধানকে

    নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করল কাঁথি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেলবন্দি থাকতে হবে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থীকে। ৬ অক্টোবর হবে ভোট। অর্থাৎ ভোটের দিনও জেলেই থাকতে হবে তাঁকে।

  • 23 Sep 2026 12:28 PM (IST)

    Nandigram BJP Candidate: হাসিরানির হলফনামা নিয়ে বিতর্কের জল গড়াল হাইকোর্টে

    • নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ। হলফনামায় বিজেপি প্রার্থীর জন্ম এবং মাধ্যমিক পাশের সাল নিয়ে বিতর্ক রয়েছে।
    • বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী ঋজু ঘোষাল। তাঁর বক্তব্য, হলফনামায় জন্ম এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা কার্যত সম্ভব নয়।
    • সেখানে বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁর বয়স ৬০ বছর প্লাস। অর্থাৎ, ১৯৬৬ সাল নাগাদ জন্ম। আর মাধ্যমিক পাশ করেছেন ১৯৬৫ সালে। জন্মের আগে কী ভাবে মাধ্যমিক পাশ?
    • বিচারপতি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।

    বিস্তারিত পড়ুন: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির বিরুদ্ধে অভিযোগের জল গড়াল হাইকোর্টে

  • 23 Sep 2026 11:55 AM (IST)

    Suvendu Adhikari: মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে সরকার অবিচল, আপসের পথে হাঁটবে না: মুখ্যমন্ত্রী

    • “মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে আমাদের সরকার তার অঙ্গীকারে অবিচল এবং কোনও আপসের পথে হাঁটবে না।” বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • মাদকাসক্তির ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং অবৈধ মাদক পাচারের চক্র ভেঙে দিতে রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসন ধারাবাহিকভাবে কঠোর ও কার্যকর পদক্ষেপ করার কাজ চলছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
    • সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ ও প্রশাসনের সতর্ক ও সক্রিয় তৎপরতায় বেআইনিভাবে সংগ্রহ ও পাচার করা প্রায় ২ লক্ষ বোতল কোডিন-যুক্ত কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়। পরে সেই সিরাপ নষ্ট করে ফেলা হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
    • শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় অবৈধ মাদক ও মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। জনস্বাস্থ্য রক্ষা এবং আগামী প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের প্রশাসন নিরলসভাবে পদক্ষেপ চালিয়ে যাবে।”
    • মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সতর্কতা ও নিষ্ঠার জন্য আমি তাঁদের প্রশংসা করি।”
  • 23 Sep 2026 11:44 AM (IST)

    NCPI: এবার কাকলিদের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন NCPI-র প্রতিষ্ঠাতা সদস্য

    • একদিকে দলত্যাগী বিরোধী আইনে তাঁদের সাংসদপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছে তৃণমূল। আবার লোকসভার স্পিকারের চিঠির জবাব দিতে গিয়েও ‘হোঁচট’ খেতে হচ্ছে।
    • চিঠির জবাব দিতে ফের সময় চেয়েছেন তাঁরা। এই অবস্থায় যে দলে গিয়েছেন, সেই এনসিপিআই-য়ের নতুন কমিটি গঠন করেছেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়রা।
    • এবার ওই কমিটি গঠন নিয়ে কাকলি-শতাব্দীদের বিরুদ্ধে সরব হয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠালেন এনসিপিআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য শান্তনু দে।
    • তাঁর অভিযোগ, এনসিপিআই-কে দখল করতে চাইছেন তৃণমূল-ত্যাগী সাংসদরা।

    বিস্তারিত পড়ুন: এনসিপিআইয়ের কমিটি গঠন নিয়ে নয়া মোড়, কাকলি-সুদীপদের সিদ্ধান্তের বিরোধিতা করে ওম বিড়লাকে চিঠি প্রতিষ্ঠাতা সদস্যের

  • 23 Sep 2026 11:41 AM (IST)

    Supreme Court: এনসিপিআই সাংসদদের বিরুদ্ধে মামলায় আজ কী বলবে সুপ্রিম কোর্ট?

    • এনসিপিআই ইস্যুতে স্পিকারের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা মামলা, বুধবার ফের শুনানি সুপ্রিম কোর্টে।
    • দলত্যাগ বিরোধী আইনে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই প্রশ্নে জবাব দিতে আরও চার সপ্তাহ সময় চেয়ে স্পিকারের কাছে চিঠি জমা দিয়েছে এনসিপিআই।
    • স্বাভাবিকভাবেই স্পিকারের তরফে বারবার সময় দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে মমতা তৃণমূল।
    • আজ কী বলবেন অভিষেকের আইনজীবী?  স্পিকারের ভূমিকা নিয়ে কী বলবেন সলিসিটর জেনারেল? নজর সেদিকেই।

    বিস্তারিত পড়ুন: ‘কেন ব্যবস্থা নয়?’ সুদীপ-কাকলিদের চাপে ফেলতে কোন বড় চাল অভিষেকের? 

  • 23 Sep 2026 11:39 AM (IST)

    Arjun Singh: মমতার খেলা শেষ, উপনির্বাচনে জিতবেন বিজেপি প্রার্থীরা: অর্জুন সিং

    • রাজ্যের দুই আসনে উপনির্বাচনে বিজেপি প্রার্থীরা জিতবেন বলে দাবি করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
    • অর্জুন সিং বলেন, “মমতার খেলা শেষ। ফুটবলে শত ছিদ্র। উপ-নির্বাচনে বিজেপিরই জয় হবে। হুমায়ুনরা বুথে বসলেও লাভ হবে না।”
    • বিজেপি কেন জিতবে, তা নিয়ে যুক্তি দিয়ে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকারের  ৫ মাসের উন্নয়নই উপনির্বাচনে জয়ের জাদুকাঠি হবে।”
    • একইসঙ্গে রাজ্যে শিল্প নিয়ে তিনি বলেন, শিল্পপতিদের নতুন বিনিয়োগে কলকারখানায় কর্মসংস্থান হতে ৩-৪ বছর লাগবে। কিন্তু বন্ধ কারখান খুললে সেখানে কয়েকদিনের মধ্যে কর্মসংস্থানের সুযোগ হবে। সেজন্য বন্ধ কারখানাগুলি খোলার চেষ্টা হচ্ছে বলে তিনি জানান।
  • 23 Sep 2026 11:19 AM (IST)

    Nandigram Congress Candidate: উপনির্বাচনের প্রার্থী, জামিন চেয়ে হাইকোর্টে মিলন প্রধান

    • এবার জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। বুধবার তাঁর আইনজীবী মিলন মুখোপাধ্যায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
    • আইনজীবীর বক্তব্য, তাঁর মক্কেল উপনির্বাচনের প্রার্থী। জামিনের আবেদন শুনানি করতে সময় লাগবে। আদালত মামলা দায়েরের অনুমতি দিক। এই মামলার দ্রুত শুনানি করানো হোক।
    • মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।


  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *