ঢাকার সদরঘাটে লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়, ফাইল ছবি

ছবির উৎস, Syed Mahamudur Rahman/NurPhoto via Getty Images

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির
কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের
পর নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌ পথের ভাড়া বৃদ্ধির কথা জানান।

তিনি জানান, জ্বালানি তেলের দাম
বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির
দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে।

এছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, “তেলের দাম
বেড়েছে ১৭.৩৯ শতাংশ। কিন্তু আমরা যে দ্বিপক্ষীয় বৈঠক করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে
৭.৫৪ শতাংশ বাড়ানোর। এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমরা সক্ষম হয়েছি ভাড়া নিয়ন্ত্রণে
রাখতে।”

“ভাড়া বৃদ্ধি আমাদের
কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের
কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য
কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি,” বলেন মন্ত্রী।

এর আগে রোববার সব ধরনের জ্বালানি
তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর মঙ্গলবার বাস-মিনিবাসে বাস ভাড়া কিলোমিটার প্রতি ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *