Weather Kolkata: দক্ষিণ ভারতে বর্ষা প্রবেশ করলেও তার গতি ধীর। একটি ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকে উত্তর ও দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Kolkata: ছুটির দিনে বৃষ্টিতে ভিজবে গোটা বঙ্গ। দুর্যোগের মুখে পড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি। এদিনে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণ ভারতে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু উত্তর ভারতে এখনও বর্ষা প্রবেশ করেনি।

বর্ষার গতি এবার অনেকটাই কম। আকাশ আংশিক মেঘলা থাকবে ফলে ভ্যাপসা গরম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে।হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ এবং বিহারের আংশিক অংশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।

সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। এর ফলে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।

এর মধ্যে নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণের বাকি জেলাগুলিতে শুক্রবার পর্যন্ত কমবেশি বৃষ্টি চলবে। যদিন হাওয়া অফিস জানিয়েছে জৈষ্ঠ্যের গরমে হাঁসফাঁস অবস্থা থেকে মুক্তি পাওয়া যাবে। কলকাতায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আজকের পর আগামী বৃহস্পতিবারে। তার আগে আর ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সাতটি জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও পুরোপুরি মুক্তি নেই। অস্বস্তি থাকবে প্রবল পরিমাণে।

আগামী ৭ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন নেই। কলকাতার সঙ্গেই দক্ষিণবঙ্গের সাতটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়বৃষ্টি হবে হাওড়া আর হুগলিতে। দক্ষিণবঙ্গের ৭টি জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিকে উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত রয়েছে। আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরপ্রদেশের পূর্ব দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার।

সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী গাঙ্গেয় উপত্যকার জেলাগুলির আকাশ থাকবে মেঘলা। কখনও কখনও প্রখর রোদ। এর জেরে সকাল থেকেই অস্বস্তি থাকবে বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্র ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে।

Source link