Weather Kolkata: আগামী এক সপ্তাহ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে এই দুর্যোগ, যার ফলে সমুদ্র উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Weather Kolkata: আজ থেকেই আগামী এক সপ্তাহ কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু কলকাতা নয়, পার্শ্ববর্তী জেলাগুলি, বিশেষ গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের ৮ জেলাতে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। জেলাগুলি হল- উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও বীরভূম। এই জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।

পূর্ব বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকতে শুরু করেছে। যার কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি হবে। তবে এখনই অস্বস্তি কাটবে না।আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিসের পূর্বাভাস ঝড়়বৃষ্টির কারমেই উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দুই দিন তাপমাত্রা বিশেষ কোনও পরিবর্তন হবে না। তারপরের পাঁচ দিন তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে।

২৯ এপ্রিল, বুধবার ভোট। সেই দিন কেমন থাকবে আবহাওয়া? জানিয়েছে হাওয়া অফিস। দুই ২৪ পরগনা, নদিয়া মুর্শিদাবাদ, দুই বর্ধমান ও বীরভূমে ঝড়বৃষ্টি হতে পারে। ঝোড়়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার। কলকাতার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।সোমবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এই দুই দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার পর্যন্ত খারাপ থাকবে আবহাওয়া।

আজ্ কলাকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ রয়েছে মেঘলা। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দিনভর মেঘলা থাকায় দাবদহ অনেকটাই কম। তবে গরমের অস্বস্তি সর্বত্র রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। সমুদ্রেও বইবে ঝোড়ো হাওয়া। গতিবেগ ৪০-৫০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হতে পারে ৬০ কিলোমিটার প্রতিঘণ্টা। পশ্চিমবঙ্গে ও ওড়িশা সমুদ্র উত্তাল হতে পারে। বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *