দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। সূত্রের খবর, ৪ জুলাই শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ৫ জুলাই (সবচেয়ে বেশি সতর্কবার্তা):- এই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *