15

এই QR Code গুলো স্ক্যান করবেন না!

Image Credit : Chatgpt

এই QR Code-গুলো স্ক্যান করবেন না!

টাকা পাওয়ার জন্য কখনও কোনও QR কোড স্ক্যান করবেন না। স্ক্যামাররা আপনাকে ভুল বুঝিয়ে বলবে যে টাকা পেতে হলে QR কোড স্ক্যান করতে হবে। আসলে, টাকা পাওয়ার জন্য QR কোডের কোনও প্রয়োজনই নেই। দোকান বা পাবলিক প্লেসে লাগানো সন্দেহজনক QR কোড থেকে সাবধান। সম্প্রতি চেন্নাইয়ের একটি দোকানে আসল QR কোডের উপর নকল স্টিকার লাগিয়ে ₹১০,০০০ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। তাই আসল কোড কিনা, তা নিশ্চিত না হয়ে স্ক্যান করবেন না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

25

UPI PIN কারও সঙ্গে শেয়ার নয়! এটা বড় ভুল!

Image Credit : Chatgpt

UPI PIN কারও সঙ্গে শেয়ার নয়! এটা বড় ভুল!

আপনার UPI পিন কোনও পরিস্থিতিতেই কারও সঙ্গে শেয়ার করবেন না। ব্যাঙ্ক কর্মী, UPI অ্যাপের প্রতিনিধি বা কাস্টমার কেয়ার থেকে বলছি বলে যদি কেউ আপনার পিন জানতে চায়, তবে নিশ্চিত জানবেন সে একজন প্রতারক। পিন শুধু টাকা পাঠানোর জন্য ব্যবহার হয়, টাকা পাওয়ার জন্য নয়—এই সহজ কথাটা অনেকেই ভুলে যান। গত বছর কোয়েম্বাটুরে এক মহিলা, কাস্টমার কেয়ার প্রতিনিধি ভেবে একজনকে নিজের পিন বলে দিয়ে ₹৫০,০০০ খুইয়েছিলেন। আপনার পিন গোপন রাখাই সবচেয়ে জরুরি।

35

ভুয়া 'অফার', 'কাস্টমার কেয়ার', 'টাকার অনুরোধ' - কীভাবে চিনবেন?

Image Credit : Chatgpt

ভুয়া ‘অফার’, ‘কাস্টমার কেয়ার’, ‘টাকার অনুরোধ’ – কীভাবে চিনবেন?

অতিরিক্ত ক্যাশব্যাক অফার, ‘লাকি ড্র’-এর পুরস্কার বা না পাওয়া টাকা ফেরত দেওয়ার কথা বলে আসা মেসেজ—এগুলো সবই ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি। কাস্টমার কেয়ার থেকে বলছি বলে কেউ আপনার ব্যক্তিগত তথ্য বা পিন জানতে চাইলে বিশ্বাস করবেন না। আসল কোম্পানি কখনও গোপন তথ্য জানতে চায় না। ‘Request Money’ ফিচার ব্যবহার করে আসা অজানা অনুরোধ সঙ্গে সঙ্গে বাতিল করুন। সম্প্রতি মাদুরাইতে একজনকে ₹২০০০ ক্যাশব্যাক দেওয়ার নাম করে ₹১০,০০০ হাতিয়ে নেওয়া হয়েছে। এই ধরনের ফাঁদ থেকে সতর্ক থাকুন।

45

নিরাপদ UPI ব্যবহারের জন্য জরুরি টিপস!

Image Credit : Chatgpt

নিরাপদ UPI ব্যবহারের জন্য জরুরি টিপস!

টাকা পাঠানোর আগে প্রাপকের নাম ও টাকার অঙ্ক দু’বার মিলিয়ে নিন। আপনার UPI পিন হল আপনার গোপন চাবি, তাই এটি কারও সঙ্গে শেয়ার করবেন না। সব সময় UPI অ্যাপ আপডেটেড রাখুন, এতে নতুন সুরক্ষা ফিচার পেয়ে যাবেন। সন্দেহজনক লিঙ্ক, SMS, কল বা ইমেলের উত্তর দেবেন না। ২০২৪ সালে কেন্দ্রীয় সরকার এই সুরক্ষা টিপসগুলি আবারও মনে করিয়ে দিয়েছে। জালিয়াতির শিকার হলে সঙ্গে সঙ্গে আপনার ব্যাঙ্ক এবং সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ যোগাযোগ করুন।

55

UPI প্ল্যাটফর্মগুলি থেকে টাকা হাতানো সত্যিই সম্ভব?

Image Credit : Chatgpt

UPI প্ল্যাটফর্মগুলি থেকে টাকা হাতানো সত্যিই সম্ভব?

UPI প্ল্যাটফর্মগুলি খুব সুরক্ষিত উপায়েই তৈরি। তাই এখান থেকে টাকা চুরি করা সহজ নয়। কিন্তু স্ক্যামাররা এই সুরক্ষাবলয় টপকে আপনার টাকা হাতিয়ে নেওয়ার জন্য নানা ফন্দি ব্যবহার করে। শুধু ২০২৩ সালেই UPI জালিয়াতির কারণে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। স্ক্যামাররা আপনার তথ্য চুরি করে বা আপনাকে বোকা বানিয়ে টাকা লুঠ করে। এটা প্রযুক্তির নয়, মানুষের অসচেতনতার ফল। তাই নিজের সুরক্ষা নিজের হাতেই।

Business News in Bengali (ব্যবসার খবর): Get latest Business news highlights and live updates about stock market news & Updates, Personal finance tips, Indian economy & Budget News Updates at Asianet News Bangla.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *