গত সপ্তাহভর টানা বৃষ্টিতে কলকাতার বহু এলাকায় জল দাঁড়িয়ে গিয়েছিল। শহরতলির বড় অংশও জলমগ্ন হয়ে পড়েছিল। এ সপ্তাহেও নতুন করে বৃষ্টির দাপট দেখবে কলকাতা। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বঙ্গোপসাগের থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। যার জেরে এ সপ্তাহেও উত্তর ও দক্ষিণবঙ্গজুড়ে থাকবে দুর্যোগের ভ্রুকুটি। সপ্তাহান্তে বাড়তে পারে বৃষ্টি। কেন আবহাওয়ার এমন খামখেয়ালিপনা?

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উঁচুতে। সেই সঙ্গে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে একটি অক্ষরেখা এখন অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব বিহার ও আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে তা ৩.১ কিলোমিটার উঁচুতে।

কলকাতায় সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবারও পর্যন্ত চলবে বৃষ্টি। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। সোমবারও তাপমাত্রা কমবেশি এই রকমই থাকবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গজুড়েই কমবেশি বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে অতি ভারীবৃষ্টির কমলা সতর্কতা জারি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে দক্ষিণের ৭ জেলায়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূমে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং থেকে মালদা, সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সবজেলাতেই। পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইরতে পারে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। শুক্রবার ফের কালিম্পং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তরের জেলাগুলিতে।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *