আরজি কর কাণ্ডে বিস্ফোরক তথ্যImage Credit: TV9 Bangla

কলকাতা:  তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ পরিবারের।রাজ্য ফরেনসিক পরীক্ষাগারে তিলোত্তমার ভিসেরা পরীক্ষার জন্য নমুনা নষ্ট করার অভিযোগ। প্রাক্তন এক ফরেনসিক আধিকারিক তিলোত্তমার বাবাকে চিঠি দিয়ে জানিয়েছেন এই তথ্য। তিলোত্তমার বাবার দাবি, রাজ্য ফরেনসিক বিভাগের তিন আধিকারিক তিলোত্তমার ভিসেরা স্যাম্পল নষ্ট করেছেন বলে উল্লেখ করা হয়েছে সেই চিঠিতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী নির্দেশে ভিসেরা নমুনা নষ্ট করা হয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ।
Whatsapp Image 2026 07 02 At 10.51.57 Am

দিন কয়েক আগে তিলোত্তমার পরিবারের কাছে এই চিঠি আসে। সেখানে তিলোত্তমার বাবাকে অ্যাড্রেস করা ছিল। চিঠি পাঠান প্রাক্তন ফরেন্সিক আধিকারিক। চিঠিতে বলা হয়, তিলোত্তমার ভিসেরা নেওয়ার যে স্যাম্পেল  নেওয়া হয়েছিল,  তা বদলে ফেলা হয়েছে। তিলোত্তমার লিভার, কিডনি, পাকস্থলীর স্যাম্পেল নেওয়া হয়েছিল, এটা দেখার জন্য, যে তিলোত্তমার শরীরে কোনও বিষক্রিয়া করা হয়েছিল কিনা, ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল কিনা। কিন্তু অভিযোগ, রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক সেই স্যাম্পেল বদলে ফেলেছিলেন। রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে যখন স্যাম্পেল গিয়েছে, সেটাও বদলে ফেলা হয়েছে।

সেই চিঠি এবার শিয়ালদহ আদালতে বিচারকের কাছে জমা করতে চলেছে তিলোত্তমার পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত, সেই মর্মে আজই আর্জি জানানো হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে তৃণমূল জমানায় খুন হওয়া বিজেপি, সিপিএম কর্মীদের ভিসেরা নষ্ট করেছে ওই তিন কর্মী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed