মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।Image Credit: PTI

কলকাতা: রাজ্যে ক্ষমতায় থাকাকালীন নিউটাউনে দুর্গাঙ্গন করবেন বলে ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
(Mamata Banerjee)। এরপর পালাবদল। আর এবার সেই নিউটাউনেই তিরুপতি মন্দির গড়া হবে বলে জানালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

এ দিন, রাজারহাটের একটি অনুষ্ঠান থেকে শুভেন্দু বলেন, “আরও অনেক প্রোজেক্ট এখানে আমি আনব। নিউটাউনের চিড়িয়াখানাকে আরও উন্নত করব। ভূমিপুত্র, আদি বাসিন্দাদের বাদ দিয়ে কিছু হবে না।” তারপরই আগের তৃণমূল সরকারের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “আগের সরকার সনাতনীদের সন্তুষ্ট করার জন্য প্রথমে বলল এখানে দুর্গাঙ্গন করব। যারা জমি দিয়েছিল তারা অন্য ধর্মের। রাজি হয়নি।”

এখানেই শেষ নয়, “আমি গণেশ পুজোয় মুম্বই গিয়েছিলাম। অম্বানি বহুবার আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন।” তখনই মুখ্যমন্ত্রী তিরুপতি মন্দিরের প্রসঙ্গ তোলেন। বলেন, “মুকেশ অম্বানি, অনন্ত অম্বানিকে বলেছি ১৭ একর জায়গা তারা কিনে নেবে। তিরুপতির মন্দির হবে। অম্বানিজীকে বলেছি, ভাল মন্দির বানান। যারা আসবেন, তাদের ফ্রি প্রসাদ দিতে হবে। রাজি হয়েছে। তিন বছরের পীযূষ কানোরিয়া যা যা প্রতিশ্রুতি দিয়েছে তিন বছরের মধ্যে পূরণ হবে।”

রাজ্যে পালাবদলের পর সিঙ্গুরে ফের শিল্প আনার ভাবনা ছিল শুভেন্দু অধিকারীর। তিনি জানিয়েছিলেন অশোক লেল্যান্ড (গাড়ি প্রস্তুতকারক সংস্থা)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *