বিজেপি কর্মীকে মারধরের প্রতিবাদ করায় সোদপুরে বিজেপি কর্মীর রেস্তোরাঁয় ভাঙচুর চালাল দুষ্কৃতীরা। এলাকায় তীব্র উত্তেজনা ছড়া। ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মারধরের প্রতিবাদ করায় রনজিত চক্রবর্তীর সোদপুর সুভাষনগরের রেস্তোরাঁয় মুখ ঢাকা অবস্থায় ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
