পুজোর আগে পড়ল পোস্টারImage Credit: Tv9 Bangla
শিলিগুড়ি: পুজোর আগে শিলিগুড়িতে ‘হিন্দু জাগরণ মঞ্চের’ পোস্টার ঘিরে বিতর্ক। শহরর একশোর বেশি পোস্টার লাগিয়েছে এই হিন্দুত্ববাদী সংগঠন। তাদের দাবি, বিষয়বস্তু ফতেয়া বা নির্দেশিকা নয়, অনুরোধ মাত্র। বিভিন্ন পোস্টারে হিন্দুদের কাছে আবেদন করা হয়েছে বিরিয়ানী খান হিন্দু দোকানে। দশকর্মার সামগ্রী কেনা হোক হিন্দু দোকানে। কোথাও আবার বলা হয়েছে ফেরিওয়ালাকে একটু ভাবুন।
পোস্টারে লেখা হয়েছে, ‘বিরিয়ানি খান, হিন্দু দোকানে’। ‘পুজোর সামগ্রী কিনুন, হিন্দু দোকান থেকে’ কোথাও আবার লেখা হয়েছে, ‘ফেরিওয়ালা কে? তা একটু ভাবুন’
গোটা বিষয়টিকে সংগঠনের নেতারা বলছে এটা আবেদন মাত্র। কাউকে নিজেদের মত চাপিয়ে দিচ্ছেন না তারা। মানুষ নিজেদের চিন্তায় বেছে নিক কী গ্রহণ করবে। হিন্দু জাগরণ মঞ্চের সদস্য অভিষেক দাস বলেন, “সমগ্র সমাজকে জাগরণের জন্য উদ্যোগ নিয়েছি। গোটা শিলিগুড়িতেই এই ব্যানার আর পোস্টার লাগিয়েছি। আসলে এটা সামাজিক বার্তা।”
যদিও পথ চলতি মানুষেরা বলছেন, বিরিয়ানি খেতে গিয়ে কারিগর হিন্দু কি না এ প্রশ্ন বাঙালি হিসেবে কখনো তোলেননি। দশকর্মার ক্ষেত্রে শোলার ক্ষেত্রে বহু কারিগর মুসলমান। এই আবেদন মুক্ত চিন্তার বিরোধী।
কড়া প্রতিক্রিয়া দিয়েছে বামেরাও। সিপিএম নেতা ইন্দ্রজিৎ চন্দ বলেন, “তাঁদের দাবি, সংবিধানে সব ধর্মের মানুষের এই দেশে সমান অধিকার আছে। ফলে কর্মের ক্ষেত্রে তার ধির্ম বিবেচ্য নয়। রবীন্দ্রনাথ ও নজরুলের জয়ন্তী পালন করে বাংলা। ফলে ওরা এসব মানতে চাইছে না। মানুষকে আবেদন করব চিন্তার বিকাশ ঘটুক।” সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, “এটা তো উচিৎ নয়। এটা গণতান্ত্রিক বিষয় নয়।”
