বারবার বলেছেন, ডিসেম্বরে ফিরে যাবেন মাতৃভূমি বাংলাদেশে। এবার দেশে ফেরার পথে আরও একধাপ এগোলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন তিনি। দু’বছরেরও বেশি সময় ধরে হাসিনা ভারতে রয়েছেন। দীর্ঘ সময়ের মধ্যে এই প্রথমবার তিনি নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন। তাঁর এই আবেদনের ভিত্তিতেই স্থির হবে বাংলাদেশে ফেরার দিনক্ষণ।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। মহম্মদ ইউনুসের নেতৃত্বে পদ্মাপাড়ের অন্তর্বর্তী সরকারের আমলেই হাসিনার বিরুদ্ধে ঢাকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ ওঠে, আন্দোলন রুখতে সরকারি দমনপীড়নে কয়েকশো মানুষকে হত্যা করে হাসিনার পুলিশ। একটি মামলায় ২০২৫ সালে হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পরবর্তীকালে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও হাসিনার বিরুদ্ধে মামলা বোঝা চাপানো হয়েছে।

আরও পড়ুন:

যদিও শুরু থেকে এই বিচার প্রক্রিয়াকে গ্রাহ্য করেননি হাসিনা। জানিয়ে দিয়েছেন, গোটা কার্যক্রম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে হাসিনাকে ভারতে ফেরানোর বিষয়ে বারবার দিল্লির উপর চাপ তৈরি করছে বিএনপি সরকার। এর মধ্যেই আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে ঘোষণা করেছিলেন মুজিবকন্যা। এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করলেন তিনি। রয়টার্স সূত্রে খবর, দিল্লিতে থাকা বাংলাদেশি হাইকমিশনার প্রীতি রহমানের কাছে আবেদন জানিয়েছেন হাসিনার আইনজীবীরা।

আইনজীবীদের আবেদন, অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পাসপোর্ট এবং ন্যাশনাল আইডেনটিটি কার্ড প্রত্যাহার করে নিয়েছিল। হাসিনা বাংলাদেশের নাগরিক, সেই ভিত্তিতেই যেন তাঁর পাসপোর্ট ইস্যু করা হয়, এমনটাই আবেদন করা হয়েছে। সূত্রের খবর, হাসিনা চাইছেন দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করতে। সেকারণেই বাংলাদেশি পাসপোর্ট প্রয়োজন রয়েছে তাঁর। হাসিনা কবে দেশে ফিরতে চান, সেই দিনক্ষণও প্রায় চূড়ান্ত বলেই খবর। তবে সেটা অনেকটাই নির্ভর করবে পাসপোর্ট হাতে পাওয়ার উপর। যদিও এই ইস্যুতে সরকারিভাবে কোনও বিবৃতি মেলেনি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *