এনআইএ হেফাজতে প্রথম রাত কেমন কাটল তৃণমূল নেতা শওকত মোল্লার? গোটা রাত না ঘুমিয়েই কাটিয়েছেন! কার্যত অনাহারেই কেটেছে। তাঁর গ্রেপ্তারির পর পরিবারের লোকজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকই শওকত মোল্লাকে ভাঙড়ে প্রার্থী করে ফাঁসিয়েছেন! এমনই গুরুতর অভিযোগ শওকতের পরিবারের সদস্যদের।

এই বিষয়ে আরও খবর

ভাঙড়ের বোমাবাজি ও মৃত্যুর ঘটনায় এনআইএ-র হাতে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন বিধায়ক। শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার শওকতকে এনআইএ আদালতে তোলা হয়েছিল। আদালতের তাঁকে নিজেদের হেফাজতে রেখেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিউটাউনের এনআইএ হেফাজতেই আপাতত রাখা হয়েছে ক্যানিং পূর্বের প্রাক্তন এই বিধায়ককে। গ্রেপ্তারির পর থেকে তেমন কথা বলছেন না শওকত। প্রথম রাত মোটেও সুখকর হয়নি বলে খবর। জানা গিয়েছে, যে সেলে তাঁকে রাখা হয়েছে, মোটেও সেটি পছন্দ হয়নি তৃণমূল নেতার। রাতে কেবল একটি রুটি ও সামান্য তরকারি খেয়েছিলেন। প্রায় গোটা রাতটাই সেলের মধ্যে পায়চারি করতে দেখা গিয়েছে তাঁকে! 

গোটা রাত কার্যত দু’চোখের পাতা এক করেননি তিনি। ভোররাতে সামান্য ঘুমিয়েছেন বলে খবর। আজ, রবিবার সকালে তাঁকে চা খেতে দেওয়া হয়েছিল। চা-বিস্কুট খেয়েছেন শওকত।

গোটা রাত কার্যত দু’চোখের পাতা এক করেননি তিনি। ভোররাতে সামান্য ঘুমিয়েছেন বলে খবর। আজ, রবিবার সকালে তাঁকে চা খেতে দেওয়া হয়েছিল। চা-বিস্কুট খেয়েছেন শওকত। গতকাল আদালতে বাড়ির লোকের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। পরিবারের লোকজনকে তিনি কেবল মৃদুস্বরে বলেছিলেন, “ভালো আছি।” শুক্রবার রাতের পর থেকেই জেরা, আদালতে যাতায়াত। ধকলের জেরে তৃণমূল নেতার চোখেমুখে ক্লান্তির ছাপ পড়ে গিয়েছে। এই গ্রেপ্তারি নিয়ে রীতিমতো ক্ষোভপ্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে ফাঁসিয়েছেন! এই মারাত্মকো অভিযোগ পরিবারের। ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন শওকত। তাঁকে সেখানে টিকিট না দিয়ে ভাঙড়ে প্রার্থী করা হয়েছিল। শওকত অভিষেককে অনুরোধ করলেও সেই কথা কানে তোলেননি তিনি! ভাঙড়ের বোমাবাজি, গণ্ডগোলে শওকত মোল্লার নাম জড়িয়ে পড়ে। এমনই দাবি তৃণমূল নেতার পরিবারের।

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *