সন্দেশখালি: সন্দেশখালিতে ইডির ওপরে হামলার ঘটনায় গ্রেফতার শেখ শাহাজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেত্রী। সন্দেশখালি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী সবিতা রায় গ্রেফতার। সঙ্গে গ্রেফতার সন্দেশখালির আরএক তৃণমূল নেত্রী মিঠু সরদার।
