সল্টলেক: সল্টলেক সেক্টর ফাইভ (Salt Lake Sector V) মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া গতির জেরে ঘটল দুর্ঘটনা। ডিভাইডারে ধাক্কা দুমড়ে যায় একটি গাড়ি। সেই গাড়িতে থাকা তিন পুরুষ এবং এক মহিলা আহত। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ও চালক পাশে বসা সহযাত্রী চিকিৎসাধীন ঘটনার সাথে নব দিগন্ত ট্রাফিক, ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্র মারফত খবর, ভোর পাঁচটা থেকে ৫টা বেজে ১৫ মিনিট নাগাদ সল্টলেক তথ্য প্রযুক্তি নগরী দিক থেকে নিউ টাউনের দিকে যাওয়ার পথে একটি কালো গাড়ি আসছিল। এতটাই বেপরোয়া গতিতে ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একটি ডিভাইডার ধাক্কা মারে। একটি অ্যাপ ক্যাবেও ধাক্কা মারে গাড়িটি। তারপর ডিভাইডারে উঠে যায় গাড়িটি। রক্তাক্ত অবস্থায় চারজনকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। সেখানে দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। বাকি দু’জন এই মুহূর্তে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, গাড়ির ভিতরে থাকা ওই যুবক-যুবতীরা মদ্যপ অবস্থায় ছিলেন। গাড়িটিকে আটক করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা। প্রসঙ্গত, এর আগে গত ৭ এপ্রিল মঙ্গলবার সকালে সল্টলেক সেক্টর ফাইভের আরএস সফটওয়্যার (RS Software) মোড়ে একটি সরকারি বাসের ধাক্কায় চব্বিশ বছর বয়সী এক তথ্যপ্রযুক্তি কর্মী, কিরণ মিশ্রা প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রাস্তার মাঝে থাকা একটি বড় গর্ত (crater) এড়াতে গিয়ে বাইকটি ডানদিকে সামান্য সরলে, পিছন থেকে আসা একটি সরকারি বাস (করুণাময়ী-ঘাটাল রুট) সেটিকে ধাক্কা দেয়।

এরপর সেক্টর ফাইভের ব্যস্ততম এসডিএফ মোড়ের কাছে বাসের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়। অফিস টাইমে চলা দ্রুতগামী বাসের ধাক্কায় মৃত্যু হয় তার। ফলত, এই রুটে হামেশাই শোনা যায় দুর্ঘটনার খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *