সাতসকালে অভিষেকের বাড়িতে পুলিশ।Image Credit: TV9 বাংলা
কলকাতা: টানটান উত্তেজনা। সাতসকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কড়া নাড়ছে পুলিশ। কলকাতা পুলিশ নয়, সুদূর শালবনী থেকে এসেছেন পুলিশ আধিকারিকরা। কী কারণে? কোন মামলায় অভিষেকের বাড়িতে আসতে হল জেলার পুলিশকেও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
গতকাল, শুক্রবারই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতে উপস্থিত হয়েছিল সিআইডি। ‘৪ তারিখ ডিজে বাজবে’- এই মন্তব্যের তদন্তে অভিষেকের বাড়িতে নোটিস দিতে আসে সিআইডি। তখন অভিষেক বাড়ি ছিলেন না। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সিআইডি যখন চলে যায়, তখন আসেন অভিষেক। আজ অভিষেকের বাড়িতে এল শালবনী থানার পুলিশ। কী কারণে তারা হঠাৎ অভিষেকের বাড়িতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনীও উপস্থিত রয়েছেন বলেই জানা গিয়েছে।
বিস্তারিত আসছে…
