বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে উদাহরণ তৈরি করেছেন রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া। তাঁদের সুখী দাম্পত্যের একাধিক মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন তারকা দম্পতি। রাঘব-পরিণীতির ‘হ্যাপেনিং লাইফ’ হয়ে ওঠে পেজ থ্রির হট কেক। লাভিডাভি প্রেমের মুহূর্ত থেকে রাজকীয় বিয়ের আসর, সন্তানসম্ভবা স্ত্রীর প্রতি যত্নবান রাঘবের বিশেষ মুহূর্তগুলো ভালোবাসার এক অনন্য নজির তা বললে অত্যুক্তি হবে না। বর্তমানে পরিণীতি চোপড়া ‘ফুলটাইম মা’। সম্প্রতি একটি অনুষ্ঠানে পরিণীতি তাঁর অন্তঃসত্ত্বাকালীন অবস্থার ব্যক্তিগত কিছু কথা শেয়ার করেন।
একজন যত্নবান স্বামীর মতো রাঘব কীভাবে তাঁকে প্রতি মুহূর্তে আগলে রাখতেন সেই কথা নিজের মুখেই ফাঁস করেছেন অভিনেত্রী। পরিণীতি জানান, গর্ভধারণের একদম প্রাথমিক মুহূর্ত থেকে রাঘব তাঁর সমস্ত সুরক্ষার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। পরিবারের প্রত্যেককে একত্রিত করে পরিস্থিতি বুঝিয়ে দিয়েছিলেন। যখনই চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন হয়েছে সঙ্গে গিয়েছেন। কাজের অজুহাতে কখনও দায়িত্ব এড়িয়ে যাননি। গর্ভাবস্থায় সবরকম নিরাপত্তা দিয়েছেন, কোনও ত্রুটি রাখেননি রাঘব।
আরও পড়ুন:
সুখের স্মৃতিতে ডুব দিয়ে পরিণীতি বলেন, “গর্ভাবস্থার প্রথমদিন থেকেই ও আমাকে ভত্রালো রাখার সব দায়িত্ব নিয়েছিল। পরিবারের সবাইকে বসিয়ে বিষয়টি বুঝিয়েছিল। প্রত্যেকবার চিকিৎসকের কাছে যাওয়ার সময় আমার সঙ্গে গিয়েছিল। ও সবসময় ভাবত আমাকে কীভাবে ভালো রাখবে। যেমন ভালোবেসেছে তেমন প্রয়োজনে বকাও দিয়েছে। আমি যদি কোনও ভুল করতাম সতর্ক করত। এমন একটি পরিবেশ তৈরি করেছিল যেখানে আমি প্রাণ খুলে শ্বাস নিতে পেরেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমার মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ খেয়াল রেখেছিল। সেই সময় মুড সুইং হত, প্রতি মুহূর্তে আমার পাশে ছিল। আশ্বস্ত করত যে কোনো সমস্যা নেই।”
২০২২ সালে লন্ডনের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজনীতিবিদ রাঘব চড্ঢার সঙ্গে আলাপ হয় পরিণীতির। বছরখানেক গোপনে সম্পর্কে থাকার পর রাঘবের সঙ্গে রূপকথার বিয়ে সারেন। ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কপূরথলা হাউসে বাগদানের চার মাস পরে সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হয় প্রেমিকযুগলের । ২০২৫ সালের অক্টোবরে দুই থেকে তিন হন রাঘব-পরিণীতি, তাঁদের জীবনে আসে প্রথম পুত্র সন্তান নীর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
