Kolkata Weather Update: আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছে। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও, বাংলায় বর্ষার প্রবেশ নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই।

Kolkata Weather Update: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে, সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি হয়েছে।ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ ডাকলে কংক্রিটের নীচে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

আবহাওয়া অফিস আরও বলছে, সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।বর্ষা দেশে প্রবেশ করে কেরলমের পর কর্ণাটক তামিলনাড়ু পেরিয়ে গোয়া-মহারাষ্ট্রতে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। অন্ধ্রপ্রদেশের কিছু অংশেও ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু বাংলায় এখনই বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়নি। সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই কবে এ রাজ্যে বর্ষা ঢুকবে তার তথ্য মেলেনি।

দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকছে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই আগামী সাত দিনে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে।এদিন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে।এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *