মাদক ও বেআইনি মদের চক্র দমনে বিশেষ অভিযান শুরু করল পুলিশ। লালবাজারের একটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই অভিযান শুরু হয়েছে। দু’সপ্তাহের জন‌্য চলবে এই অভিযান। প্রত্যেক থানা ও গোয়েন্দা বিভাগকে এই মর্মে কড়া নির্দেশিকা দিয়েছে লালবাজার। জানা গিয়েছে, প্রত্যেক ডিভিশনের ডিসি-র নির্দেশে ও থানার ওসি এবং অ‌্যাসিস্ট‌্যান্ট কমিশনারদের তত্ত্বাবধানে চলবে এই অভিযান। এ ছাড়াও গোয়েন্দা বিভাগের বিভিন্ন শাখাও এই তল্লাশি অভিযান চালাবে।

ডিভিশনের ডিসিদের লালবাজার নির্দেশ দিয়েছে, যেন তাঁরা নিজেদের এলাকায় তল্লাশি অভিযান চালানোর আগে পরিকল্পনা করে নেন ও নিজেরাই তার তত্ত্বাবধান করেন। পুলিশের লক্ষ‌্য থাকবে, যতটা সম্ভব বেশি মাদক ও বেআইনি মদ উদ্ধার করা। এই সংক্রান্ত যতগুলি মামলা দায়ের হবে সেগুলির রিপোর্ট লালবাজারের অপরাধী রেকর্ড শাখা বা সিআরএস-এ প্রত্যেকদিন পাঠাতে হবে। ওই শাখা থেকে সেই রিপোর্ট যাবে পুলিশ কমিশনারের কাছে। কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পদের পুলিশকর্তারাও সংশ্লিষ্ট এলাকার মাদক ও বেআইনি মদ নির্মূল করার ব‌্যাপারে ব‌্যবস্থা নেবেন।

আরও পড়ুন:

লালবাজার সূত্রে খবর, সরকারি ‘মানস’ পোর্টালে সাধারণ মানুষও মাদক সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন। সেই অভিযোগগুলি যাচাই করবে সংশ্লিষ্ট থানা। প্রাথমিকভাবে পুলিশ ‘ম‌্যাপিং’ করার কাজ শুরু করেছে। কোন কোন জায়গায় মাদক ও বেআইনি মদ বিক্রি হয়, সেই জায়গাগুলি চিহ্নিত হচ্ছে। কারা মাদক পাচারের সঙ্গে যুক্ত সে বিষয়েও খোঁজখবর নেওয়া শুরু হয়েছে। মাদক পাচারকারীদের তালিকাও তৈরি করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *