মদের আসরে বচসার জেরে বন্ধুকে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটির বেলঘড়িয়ার রবীন্দ্রনগর এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের তরফে। ঘটনাস্থল থেকে রক্তমাখা পায়ের ছাপ অনুসরন করে সিনেমার কায়দায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সন্তোষ কর্মকার। স্থানীয় সূত্রে খবর, তিনি পেশায় টোটোচালক। এলাকারই বাসিন্দা সুভাষ দাসের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব সন্তোষের। প্রায়ই তাঁরা একসঙ্গে মদ্যপান করতেন। রবিবার রাতেও বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে মদ পান করছিলেন তাঁরা। সূত্রের খবর, সেখানেই কোনও বিষয়ে অশান্তি বাঁধে দু’জনের মধ্যে। অভিযোগ, নেশার ঘোরে ইট দিয়ে থেঁতলে সন্তোষকে খুন করে সুভাষ। এরপর বিপদ বুঝে বন্ধুর দেহ এলাকার একটি ড্রেনে ফেলে দিয়ে বাড়ি ফিরে যায় গুণধর। কিন্তু পায়ে যে রক্ত লেগে ছিল তা খেয়ালই করেনি সে।

আরও পড়ুন:

পরদিন সকালে নর্দমায় সন্তোষের দেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। দেহ উদ্ধারের পর তদন্তকারীদের নজরে পড়ে রক্তমাখা পায়ের ছাপ। সেই চিহ্ন দেখে এগিয়েই সুভাষের বাড়িতে পৌঁছয় পুলিশ। প্রথমে সুভাষকে আটক করা হয়। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ম্যারাথন জেরার মুখে দোষ স্বীকার করে নিয়েছে ধৃত সুভাষ। কিন্তু সত্যিই মদের আসরের বচসার জেরেই খুন, নাকি নেপথ্যে পুরনো শত্রুতা- তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *