দিন কয়েকআগে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে শোনা গিয়েছিল তামান্না প্রসঙ্গ। তারপরই মৃত নাবালিকার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেছিলেন তিনি। কয়েকদিনের মধ্যে তামান্না কাণ্ডে পুলিশের জালে আরও ১২ অভিযুক্ত। শুক্রবার এক্স হ্যান্ডেলে ধৃতদের নামের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। লিখলেন, ‘কথা রেখেছি।’

গতবছর ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণার দুপুরে কালীগঞ্জ থানার মোলান্দি গ্রামে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের তামান্না খাতুনের। ঘটনায় নিহতের মা সাবিনা ইয়াসমিন ২৪ জনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তরা পলাতক ছিল। সুবিচারের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তামান্নার মা। কিন্তু তা হয়নি। পালাবদলের পর মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। এরপরই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, ছোট্ট তামান্না বিচার পাবেই। এরপরই শুরু হয় পুলিশের ধরপাকড়। একের পর এক শুরু হয় গ্রেপ্তারি। 

আরও পড়ুন:

শুক্রবার গত কয়েকদিনে তামান্না কাণ্ডে জড়িত ১২ জনের তালিকা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন,  ‘তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। আমরা প্রতিশ্রুতি রক্ষা করছি। দ্রুত ও আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য কৃষ্ণনগর জেলা পুলিশ কর্মীরা প্রশংসাযোগ্য।’ সেই পোস্টেই শুভেন্দু জানান, এফআইআর-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দিনে পুলিশ বাহিনী গুরগাঁও ও নাগপুরের মতো জায়গাতেও তল্লাশি চালিয়েছে। সেখান থেকেও গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। মুখ্যমন্ত্রীর এই ভূমিকায় খুশি মৃত খুদের মা।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *