Java Kids Python Slide Video: ইন্দোনেশিয়ার জাভার একটি সাধারণ গ্রামের গ্রামীণ পটভূমিতে ছোট ছোট বাচ্চাদের কাণ্ডকারখানা দেখলে চমকে উঠতে হয়। ইন্দোনেশীয় শিশুরা বিশাল আকৃতির অজগর সাপকে একেবারে খেলনা বা বাড়ির পিছনের ফাইবার স্লাইড বানিয়ে ফেলেছে।

Java Kids Python Slide Video: ইন্দোনেশিয়ার জাভার একটি সাধারণ গ্রামের গ্রামীণ পটভূমিতে ছোট ছোট বাচ্চাদের কাণ্ডকারখানা দেখলে চমকে উঠতে হয়। যেখানে আজকের দিনে আমাদের শহর কিংবা মফস্বলের বাচ্চারা ট্যাব বা স্মার্টফোনের স্ক্রিনে বুঁদ হয়ে থাকে, সেখানে এই ইন্দোনেশীয় শিশুরা একটি বিশাল আকৃতির অজগর সাপকে একেবারে খেলনা বা বাড়ির পিছনের ফাইবার স্লাইড বানিয়ে ফেলেছে। লাল টালির ছাদের কাঁচা বাড়ি, কলাগাছ ঘেরা উঠোনে একদল খুদে নির্ভয়ে যে কাণ্ড ঘটিয়েছে, তা দেখে একদিকে যেমন রোমাঞ্চ জাগে, তেমনই বুক কেঁপে ওঠে আতঙ্কে। দেখে মনেই হবে না, সেটা আসল অজগর সাপ। অথচ জাভার সেই সব শিশুদের কাছে সেই জীবন্ত অজগর শুধুই যেন খেলনার মতই।

ভাইরাল ভিডিও-তে কী দেখা যাচ্ছে

ভাইরাল হওয়া সেই ক্লিপে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট পরা একটি ছেলে কিংবা ৮২ নম্বর জার্সি গায়ে আর এক শিশু কোনো রকম ভয়ডর ছাড়াই ওই দানবাকৃতি অজগরের পিঠের ওপর চড়ে স্লাইড করছে। সাপটির শরীর জুড়ে হেঁটে বেড়ানো, তার পিঠের ওপর শুয়ে পড়া কিংবা একে একে লাইন দিয়ে চেপে বসা, সব মিলিয়ে সাপটা যেন কোনো নরম গদি বা কাঠের গুঁড়ি! গায়ে বাদামী ও তামাটে রঙের অপূর্ব প্যাটার্ন থাকা সত্ত্বেও অজগরটি ওই শিশুদের কাণ্ডকারখানায় একদম শান্ত ও নির্বিকার। পরে কালো শার্ট ও লাল হাফপ্যান্ট পরা এক প্রাপ্তবয়স্ক মানুষ এসে সাপটিকে সামলাতে সাহায্য করলেও, এই শিশুদের চোখে মুখে কোনো আতঙ্ক বা প্যানিক তো দূরঅস্ত, উল্টে রয়েছে অদম্য কৌতূহল আর খেলায় মেতে ওঠার রোমাঞ্চ।

দেখুন ভিডিও

Scroll to load tweet…

কী বলছেন নেটিজেনরা

ভিডিওটির ক্যাপশনে যেমনটা দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে,‘নো টিকটক, নো মাইনক্রাফট, নো ফিয়ার’। অর্থাৎ, আধুনিক টেকনোলজি বা ডিজিটাল বিনোদনের কোনো বালাই নেই এখানে, রয়েছে স্রেফ প্রকৃতির কোলে মাটির গন্ধমাখা এক উদ্দাম শৈশব। যদিও অজগর বিষধর না হলেও এরা অত্যন্ত শক্তিশালী কন্সট্রিক্টর বা পেঁচিয়ে মারার জন্য কুখ্যাত, ফলে এই ধরনের রোমহর্ষক ও ঝুঁকিপূর্ণ খেলা দেখে নেটিজেনদের একাংশ যেমন শিশুর সাহসিকতায় মুগ্ধ, অন্য একটি অংশ সুরক্ষার প্রশ্ন তুলে চরম উদ্বেগ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় স্ক্রিন বা মোবাইলের দুনিয়া ছেড়ে এই জেনারেশন কোথায় গিয়ে ঠেকেছে!

দেখুন ভাইরাল ভিডিও

Scroll to load tweet…

একাধিক সোশ্যাল হ্যান্ডেলে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে কার্যত চোখ কপালে উঠেছে নেটপাড়ার। তবে পূর্ব জাভায় এ ধরনের ঘটনা নতুন কিছু না হলেও, আজকের কৃত্রিম স্ক্রিন-সভ্যতার যুগে বুনো প্রকৃতির সাথে এমন অবলীলায় মিশে যাওয়ার এই দৃশ্য যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই!

Java kids python slide video

Java kids python slide video: Watch Java Children Fearlessly Play with Enormous Python



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *