ভারত: ১ (বিক্রমপ্রতাপ সিং)
তাজিকিস্তান: ১ (বোবেভ)

ভারতীয় ফুটবলে এখন শুধুই অন্ধকার। ফিফা ক্রমতালিকায় নামতে নামতে ছাংতেরা এখন ১৩৯ নম্বরে। সদ্য ইউনিটি কাপে জোড়া হারের মুখ দেখতে হয়েছে। এমনকী দিন তিনেক আগে প্রীতি ম্যাচে তাজিকিস্তানের কাছে একপেশেভাবে হারতে হয়েছে। সেসব ফলাফলের সঙ্গে তুলনা করলে মঙ্গলবার অনেক আশাপ্রদ ফুটবল খেললেন বিক্রমপ্রতাপ সিংরা। ফলস্বরূপ, দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচে তাজিকদের ১-১ গোলে আটকে দিল মেন ইন ব্লু।

আরও পড়ুন:

মঙ্গলবার তাজিকিস্তানের সেন্ট্রাল হিসর স্টেডিয়ামে আগের ম্যাচের চেয়ে বেশ ঝকঝকে ভাবেই শুরু করেছিল ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ফারুখ চৌধুরী, মহম্মদ সানানরা। ম্যাচের প্রথম গোলটিও পেয়েছিল ভারত। বিক্রম প্রতাপ সিং ভারতের হয়ে গোলটি করেন। বক্সের বাইরে থেকে ফারুখের নেওয়া ফ্রি-কিক সামলাতে পারেননি তাজিক গোলরক্ষক। তাঁর হাত থেকে বলের নিয়ন্ত্রণ বেরিয়ে সেটা পড়ে যায় বিক্রম প্রতাপ সিংয়ের পায়ে। বিক্রম সেটিকে জালে জড়িয়ে দেন।

প্রথমার্ধ ভারত ১ গোলে এগিয়েই শেষ করে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকটাতেও সমানে সমানে লড়াই চলছিল। একটা সময় মনে হচ্ছিল মেন-ইন ব্লু হয়তো দ্বিতীয় সারির দল নিয়েও ম্যাচটা জিতে গেলেও যেতে পারে। কিন্তু ম্যাচের ৮৫ মিনিটে রক্ষণের বিশ্রী ভুলে পেনাল্টি পেয়ে যায় তাজিকিস্তান। স্পট কিক থেকে গোল করতে ভুল করেনি তারা। ফলে খেলা শেষ হয় ১-১ গোলে।

বিগত কয়েকটি ম্যাচের তুলনায় এদিনের ম্যাচের ফলাফল খানিকটা সন্তোষজনক। এর আগে লন্ডনে ইউনিটি কাপে জামাইকার কাছে ০-২ এবং জিম্বাবোয়ের কাছে ০-১ গোলে হেরেছিল ব্লু টাইগার্স। সেই দুই ম্যাচে গোলের মুখও খুলতে পারেনি ভারত। তাজিকিস্তানের বিরুদ্ধেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিরিজের প্রথম ম্যাচে ১-৩ গোলে পরাজিত হয় মেন ইন ব্লু। সেখানে মঙ্গলবার একটা পয়েন্ট জুটল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *