TV9 বাংলার হাতে যে নথি এসেছে, সেই চিঠির শুরুতে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। বলা হয়েছে, ২০ মে অভিষেকের দেওয়া চিঠিতে সত্যতার অভাব রয়েছে। দুই বিধায়ক বলছেন, ১৯ মে-র বৈঠকে তাঁরা মিটিং রেজোলিউশন বুকে সই করেছিলেন। কিন্তু শোভনদেবকে বিরোধী দলনেতার করার প্রস্তাবে সম্মতি জানিয়ে কোথাও তাঁরা সই করেননি।
