সীমান্তে অনুপ্রবেশকারীদের ভিড়। ফাইল চিত্র।Image Credit: PTI

নয়া দিল্লি: বিভিন্ন রাজ্যের সীমান্ত দিয়ে বেড়েছে অনুপ্রবেশ (Infiltration)। বদলে যাচ্ছে দেশের জনসংখ্যার পরিসংখ্যান (Demography)। লালকেল্লা থেকে দাড়িয়েই এই পরিবর্তিত ডেমোগ্রাফি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বড় পদক্ষেপ কেন্দ্রের।

ভারতের পরিবর্তিত জনসংখ্যা নিয়ে গবেষণা-পর্যালোচনা করতে তৈরি করা হল একটি উচ্চ পর্যায়ের কমিটি। এই কমিটি শুধুমাত্র যে অনুপ্রবেশ ও অন্যান্য কারণে দেশের ডেমোগ্রাফি বদলের পর্যালোচনা করবে, তাই নয়, পাশাপাশি কীভাবে চিহ্নিতকরণ, আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি সমাধান করা যায়, তা নিয়েও পরামর্শ দেবে।

এক বছরের মধ্যে কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা। তবে প্রয়োজন হলে আরও ছয় মাস অতিরিক্ত সময় দেওয়া হতে পারে।  এই কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। থাকবেন সেনসাস কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসার দুর্গা শঙ্কর মিশ্র ও বালাজি শ্রীবাস্তব।

জানা গিয়েছে, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সম্প্রদায় স্তরে অস্বাভাবিক জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করবে এই কমিটি। এই ইস্যুর সমাধানের জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে ফ্রেমওয়ার্কও দেবে। কীভাবে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে, তাদের দেশে ফেরত পাঠানো যাবে, তার পরামর্শও দেবে এই কমিটি। সীমান্ত ম্যানেজমেন্ট, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও চিহ্নিতকরণ প্রক্রিয়া নিয়েও পরামর্শ দেবে এই কমিটি।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন যে অনুপ্রবেশ ও অন্যান্য ফ্যাক্টরের কারণে দেশের ডেমোগ্রাফিতে যে অস্বাভাবিক পরিবর্তন হয়েছে, তা যে কোনও দেশেরই বর্তমান ও ভবিষ্যতের জন্য বিরাট চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো এই কমিটি গঠন করার ঘোষণা করেন তিনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *