লড়াইটা আবারও জিতে গেলেন ভিনেশ ফোগাট। ২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর ফের ম্যাটে ফিরছেন ভিনেশ। আসন্ন এশিয়ান গেমসের জন্য ট্রায়ালে নামতে পারবেন বিখ্যাত রেসলার তথা কংগ্রেস নেত্রী। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া যে নানা অজুহাতে ভিনেশের এশিয়ান গেমস ট্রায়ালে অংশ নেওয়া আটকাতে চাইছিল, সেসব বাধা দিল্লি হাই কোর্টের নির্দেশে কেটে গেল।

২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। কিন্তু মা হওয়ার মাত্র পাঁচ মাস পরেই তিনি ঘোষণা করেন, কুস্তির ম্যাটে ফিরতে চলেছেন। তাঁর পরিকল্পনা ছিল, আগামী মাসে ন্যাশনাল ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নেবেন। সেখানে পদক জিততে পারলেই এশিয়ান গেমসের ট্রায়ালে নামার পথ খুলে যাবে ভিনেশের জন্য। নিয়ম অনুযায়ী, ২০২৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ ফেডারেশন কাপের পদকজয়ীরা নামতে পারবেন ট্রায়ালে। এছাড়া ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টে পদকজয়ীরাও ট্রায়ালে নামার সুযোগ পাবেন। কিন্তু শেষ মুহূর্তে নতুন নিয়মে এনে ভিনেশের জন্য ফেরার পথ বন্ধ করে দেয় ফেডারেশন। সাফ জানিয়ে দেওয়া হয়, ওপেন র‍্যাঙ্কিং টুর্নামেন্টের পদকজয়ীরা ট্রায়ালে নামতে পারবেন না। কেবল জাতীয় চ্যাম্পিয়নশিপ, ফেডারেশন কাপ এবং অনূর্ধ্ব ২০ জাতীয় চ্যাম্পিয়নশিপের পদকজয়ীরা নামতে পারবেন এশিয়ান গেমসের ট্রায়ালে। এই সময়সীমার মধ্যে কোনও টুর্নামেন্টেই নামেননি ভিনেশ। ফলে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তাঁর জন্য।

আরও পড়ুন:

Vinesh Phogat slams WFI, says conspiracy going on with her comeback
২০২৪ অলিম্পিকে স্বপ্নভঙ্গের পর কুস্তি থেকে অবসর নেন ভিনেশ। ফাইল ছবি।

ভিনেশ শিবিরের অভিযোগ ছিল, শুধু রাজনৈতিক ষড়যন্ত্রেই তাঁর এশিয়াডে ফেরার রাস্তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। ফেডারেশনের অবস্থানে দমে না গিয়ে, অনুশীলন শুরু করেন ভিনেশ। ব্রিজভূষণের গড় গোন্ডায় এবারের চ্যাম্পিয়নশিপ হবে। সেখানেই হবে ট্রায়াল। সেই ট্রায়ালে অংশ নেওয়ার জন্য পৌঁছেও যান তিনি। কিন্তু ফেডারেশন কোনওভাবেই তাঁকে অনুমতি দিতে চায়নি। পালটা ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যান ভিনেশ।

সেই মামলার প্রেক্ষিতে দিল্লি হাই কোর্ট জানিয়ে দিল, ভিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে অংশগ্রহণ করতে দিতে হবে। তাঁর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিটের সেই সুযোগ প্রাপ্য। কিন্তু এখন প্রশ্ন, ওই ট্রায়াল আদৌ নিরপেক্ষ হবে তো?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *