Breakfast Tips: তরমুজ, শসা, পেঁপে, স্ট্রবেরি, আনারস, কমলালেবু আর পেয়ারা — এই ৭টি ফলে জল আর ফাইবার বেশি, ক্যালোরি কম। গরমে শরীর হাইড্রেটেড রাখার সঙ্গে মেটাবলিজম বাড়িয়ে মেদ কমাতেও সাহায্য করে।

Breakfast Tips: তীব্র গরমে শরীর থেকে ঘামে প্রচুর জল আর খনিজ বেরিয়ে যায়। এই সময় ভারী খাবার খেলে হজমে সমস্যা হয় আর শরীর আরও ক্লান্ত লাগে। তাই কম ক্যালোরি, বেশি জল আর ফাইবারযুক্ত ফল খাওয়া সবচেয়ে ভালো। এই ফলগুলো শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ধীরে ধীরে মেদ ঝরাতেও সাহায্য করে। কঠিন ডায়েট বা কঠোর এক্সারসাইজ ছাড়াই ওজন নিয়ন্ত্রণে রাখা যায়।

তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকবে আর ক্ষিদেও কমবে

তরমুজ গরমের সবচেয়ে জনপ্রিয় ফল। এতে ৯২% জল আর মাত্র ৩০ ক্যালোরি প্রতি ১০ গ্রামে। তরমুজে লাইকোপিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মেটাবলিজম বাড়ায় আর শরীর থেকে টক্সিন বের করে দেয়। পেট ভরা থাকে অনেকক্ষণ, তাই অযথা স্ন্যাকিং কমে। দুপুরের জলখাবারে এক বাটি তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকবে আর ক্ষিদেও কমবে।

শসা ৯৬% জল আর মাত্র ১৬ ক্যালোরি থাকায় গরমের সুপারফুড বলা হয়। শসায় থাকা টারটারিক অ্যাসিড শরীরে কার্বোহাইড্রেট জমতে দেয় না, ফলে চর্বি জমার সম্ভাবনা কমে। এতে থাকা ফাইবার হজমেও সাহায্য করে। স্যালাড, রায়তা বা স্মুদিতে মিশিয়ে খেতে পারেন।

পেঁপে হজমের জন্য একদম আদর্শ। এতে পাপাইন নামের এনজাইম থাকে যা প্রোটিন ভেঙে হজমে সাহায্য করে আর মেটাবলিজম বাড়ায়। ১০ গ্রাম পেঁপেতে মাত্র ৪৩ ক্যালোরি। কোষ্ঠকাঠিন্য কমিয়ে পেট ফোলাভাবও দূর করে। সকালে খালি পেটে এক বাটি পেঁপে খেলে সারাদিন হালকা লাগবে।

স্ট্রবেরি কম ক্যালোরি আর বেশি ফাইবারের জন্য ওজন কমাতে দারুণ কার্যকর। এতে থাকা অ্যান্থোসায়ানিন ফ্যাট পোড়াতে সাহায্য করে। এক কাপ স্ট্রবেরিতে মাত্র ৪৯ ক্যালোরি। ওটস, দই বা চিয়া সিডের সঙ্গে মিশিয়ে খেলে পুষ্টিও পাবেন আর পেটও ভরা থাকবে।

ফাইবারটা পুরো পাবেন

আনারস ব্রোমেলেইন নামের এনজাইম থাকে যা প্রোটিন হজমে সাহায্য করে আর পেটের চর্বি কমায়। তবে বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে, তাই দিনে এক বাটির বেশি না খাওয়াই ভালো। গরমে আনারসের ঠান্ডা স্মুদি খুব আরামদায়ক।

কমলালেবু ভিটামিন সি আর ফাইবারে ভরপুর। একটা মাঝারি কমলায় মাত্র ৬২ ক্যালোরি। ভিটামিন সি মেটাবলিজম বাড়ায় আর শরীরে জমা চর্বি পোড়াতে সাহায্য করে। জুস না করে আস্ত খান, তাহলে ফাইবারটা পুরো পাবেন।

পেয়ারা ওজন কমানোর জন্য একদম পারফেক্ট ফল। একটা মাঝারি পেয়ারায় মাত্র ৬৮ ক্যালোরি আর প্রচুর ফাইবার থাকে। এটা অনেকক্ষণ পেট ভরা রাখে আর শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখে। পেয়ার ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর ত্বকও উজ্জ্বল করে। সকাল বা বিকেলের স্ন্যাকস হিসেবে একটা পেয়ারা খেতে পারেন।

ফল খাওয়ার নিয়ম: সকালে খালি পেটে পেঁপে বা কমলালেবু, দুপুরে তরমুজ বা শসা, আর বিকেলে স্ট্রবেরি, আনারস বা পেয়ারা খেতে পারেন। রাতে ভারী ফল না খেয়ে হালকা কিছু খান। ফল জুস করে না খেয়ে আস্ত খান, কারণ জুস করলে ফাইবার নষ্ট হয়ে যায়।

এই ফলগুলো শুধু মেদ ঝরায় না, গরমে শরীরকে ঠান্ডা রাখে, ত্বক উজ্জ্বল করে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। তবে শুধু ফল খেয়ে থাকবেন না, প্রোটিন আর সুষম খাবারও ডায়েটে রাখুন। দিনে ২-৩ লিটার জল খেতে ভুলবেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *