09 May 2026 09:25 AM (IST)
আজ শুভেন্দুর বিধানসভার সব কর্মসূচি বাতিল
আজই ব্রিগেডে মহাসমারোহে শপথগ্রহণ। কিন্তু আজ শুভেন্দু অধিকারীর বিধানসভার সব কর্মসূচি বাতিল। বুধবার বিধানসভায় আসবেন। ওই দিন বিধায়করা শপথ গ্রহণ করবেন। আজ জোড়াসাঁকো, কালীঘাট মন্দির, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলে খবর।
09 May 2026 09:06 AM (IST)
সপরিবারে ব্রিগেডমুখী কৌস্তভ বাগচি
সপরিবারে ব্রিগেডমুখী ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি। ৪ মার্চ ২০২৩ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ কৌস্তভকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরবর্তীতে মেলে জামিন। কিন্তু তখনই করেছিলেন ধনুক ভাঙা পণ। যতদিন না মমতার সরকার চলে যাচ্ছে ততদিন মাথায় রাখবেন না চুল।
09 May 2026 08:57 AM (IST)
বাড়ছে ভিড়
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আরামবাগ ও গোঘাট থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী সমর্থকরা। গোঘাট ও আরামবাগ থেকে মিছিল করে ট্রেনে করে স্লোগান দিয়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিজেপি নেতাকর্মীরা।
09 May 2026 08:57 AM (IST)
এ যেন এক নতুন সকাল, কানায় কানায় ভরছে ব্রিগেড
উত্তরবঙ্গ থেকে এসেছেন প্রচুর বিজেপি সমর্থক। সকলের কাছেই যেন এ এক নতুন সকাল। দুর্নীতিমুক্ত সুশাসন, মিলবে চাকরি জনতার মুখে মুখে ঘুরছে সেই কথা। গঙ্গাসাগর থেকেও অনেককে আসতে দেখা গেল শঙ্খ হাতে। শিয়ালদহ স্টেশনে বিজেপির তরফ থেকে ক্যাম্পও করা হয়েছে। চলছে মাইকিং, বাজছে রবীন্দ্রসঙ্গীত।
