ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে দেশে। সেই প্রবণতারই বড় উদাহরণ হয়ে উঠেছে BHIM Payments App। NPCI BHIM Services Limited (NBSL)-এর তৈরি এই অ্যাপে ২০২৫-২৬ অর্থবর্ষে লেনদেনের পরিমাণ ৩০১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে যেখানে মাসিক লেনদেন ছিল ৫.৯৩ কোটি, সেখানে ২০২৬ সালের মার্চে তা বেড়ে দাঁড়িয়েছে ২১.৬ কোটিতে। নতুন অর্থবর্ষেও সেই ধারা অব্যাহত রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসে অ্যাপে মোট লেনদেন হয়েছে ২২.৪৯ কোটি, যার আর্থিক মূল্য প্রায় ২৬,০৪০ কোটি টাকা।
পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে BHIM অ্যাপের ব্যবহার। FY26-এ রাজ্যে অ্যাপের মোট লেনদেনের ৭১ শতাংশই ছিল P2M বা পিয়ার-টু-মার্চেন্ট পেমেন্ট। অর্থাৎ দোকান, রেস্তরাঁ, বিল পেমেন্ট-সহ দৈনন্দিন খরচেই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এই অ্যাপ।
সংস্থার তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে BHIM অ্যাপে সবচেয়ে বেশি পেমেন্ট হয়েছে—
- মুদি দোকানে — ২২.৫%
- খাবারের দোকান ও রেস্তরাঁয় — ১৮.৭%
- কুইক কমার্সে — ৬.৪%
- ই-কমার্সে — ৩.৯%
- পেট্রল পাম্পে — ৩.৪%
সংস্থা জানিয়েছে, RuPay Credit Card on UPI-এর মতো নতুন পরিষেবার ব্যবহারও বাড়ছে। অর্থাৎ গ্রাহকেরা এখন ক্রেডিট-ভিত্তিক ডিজিটাল পেমেন্টেও আগ্রহ দেখাচ্ছেন।
NBSL-এর এমডি ও সিইও ললিতা নটরাজ বলেন, “BHIM Payments App-এর এই সাফল্য প্রমাণ করছে, সাধারণ মানুষ এখন সহজ, নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের উপর বেশি ভরসা করছেন। পশ্চিমবঙ্গে মুদি কেনাকাটা থেকে শুরু করে রেস্তরাঁ, যাতায়াত ও অনলাইন শপিং— সর্বত্র ডিজিটাল পেমেন্ট দ্রুত দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে।”
বাংলা-সহ ১৫টিরও বেশি আঞ্চলিক ভাষায় পরিষেবা দেয় BHIM অ্যাপ। কম ইন্টারনেট সংযোগেও যাতে অ্যাপ ব্যবহার করা যায়, সে দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। ফলে গ্রাম ও শহরতলির ব্যবহারকারীদের মধ্যেও অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে।
অ্যাপে রয়েছে একাধিক নতুন ফিচারও। যেমন—
- UPI Circle: পরিবারের সদস্য বা নির্ভরশীল ব্যক্তিকে নির্দিষ্ট সীমার মধ্যে UPI ব্যবহারের অনুমতি
- Split Expenses: বন্ধু বা পরিবারের সঙ্গে সহজে বিল ভাগ করে পেমেন্ট
- Family Mode: পরিবারের খরচ একসঙ্গে ট্র্যাক করার সুবিধা
- Spends Analytics: মাসিক খরচের বিশ্লেষণ
- UPI Lite Auto Top-Up: ব্যালান্স কমলে স্বয়ংক্রিয় রিচার্জ
- Forex Payments: অ্যাপ থেকেই বিদেশি মুদ্রা বুকিং
- Prepaid Recharge: মোবাইল রিচার্জে অতিরিক্ত চার্জ ছাড়া পরিষেবা
- Rewards: নির্দিষ্ট লেনদেনে নিশ্চিত পুরস্কার
ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে সংস্থা।
