25 Jun 2026 11:16 AM (IST)
CM On Taratala: মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ
- উদ্ধারকার্য৩০ মিনিটের মধ্যে শুরু হয়। প্রথমে কলকাতা পুলিশ, দমকল, স্থানীয় বাসিন্দারা হাত লাগান। সিভিল ডিফেন্স, NDRF, সেনা সবাই একযোগে উদ্ধারকার্য হাত লাগান। এখনও উদ্ধারকার্য চলছে।
- মুখ্যমন্ত্রী: আমি প্রথম থেকেই মনিটারিং করছিলাম। উদ্ধারে অসুবিধা যাতে না হয়, তাই সাড়ে পাঁচটার সময়ে এলাকায় যাই। সমীক্ষা করে নির্দেশ দিই। হাসপাতালেও যাই। যাঁরা আহত ছিলেন, তাঁদের থেকে ডিটেলস নিয়েছি। রাত ২টো পর্যন্ত অগ্নিমিত্রা পাল, শারদ্বত চৌধুরী ও কৌশিক চৌধুরী ছিলেন।
- ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ জন মৃত। ৫ জনের দেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয়েছে পরিবারকে। ২০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল।
- মৃতদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
25 Jun 2026 10:07 AM (IST)
১ তলা থেকে ঢালাই না করে ৩ তলা থেকে শুরু! ভুল পরিকল্পনাতেই তারাতলায় বিপর্যয়
ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই তারাতলায় গুদামে বিপর্যয়। শুধু নিম্নমানের উপকরণ নয়, ঢালাই এর ভুল পরিকল্পনা এত বড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে কলকাতা পৌরসভার কমিশনারের কাছে জমা পড়ল সেই রিপোর্ট।
বিস্তারিত পড়ুন: Taratala factory collapse: ১ তলা থেকে ঢালাই না করে ৩ তলা থেকে শুরু! ভুল পরিকল্পনাতেই তারাতলায় বিপর্যয়
25 Jun 2026 10:06 AM (IST)
কুণালের কর্মিসভা
বৃহস্পতিবার সন্ধে ৬টায় তৃণমূলের কর্মিসভার ডাক কুণাল ঘোষের। রামমোহন হলে হবে সেই সভা। মূলত, উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য এই সভার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন তৃণমূল গঠন হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে এই তৃণমূল গঠিত হয়েছে। আর সেখানে ভিড়েছেন অনেকে। গুটি কয়েক কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কুণাল ঘোষ।
25 Jun 2026 07:57 AM (IST)
৫ সদস্যের SIT গঠন
তারাতলার বিপর্যয় তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল লালবাজার
ডিসি ডিডি’ র নেতৃত্বে SIT গঠন।
৫ সদস্যের SIT গঠন
১ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর
৩ ইন্সপেক্টর ও দুই সাব ইন্সপেক্টরকে নিয়ে টিম গঠন
বিএনএস ১০৫ – অনিচ্ছাকৃত খুন
বিএনএস ১১০ – অনিচ্ছাকৃত খুনের চেষ্টা
বিএনএস ৩(৫) – অপরাধমূলক ষড়যন্ত্র
এই তিন ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ।
25 Jun 2026 07:54 AM (IST)
‘আমার ছেলেটা…’, আর কিছু বলতে পারলেন না মা, তারাতলায় কাজে গিয়ে হারিয়ে গেলেন কৃষ্ণা
তারাতলায় বড় দুর্যোগ। কারখানার ছাদ ভেঙে পড়ে মৃত্যু একাধিকের। আহত প্রচুর। তাঁদের সকলকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে। এরই মধ্যে খবর এল ভাটপাড়া থেকে। সেখানে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার।
বিস্তারিত পড়ুন: Bhatpara: ‘আমার ছেলেটা…’, আর কিছু বলতে পারলেন না মা, তারাতলায় কাজে গিয়ে হারিয়ে গেলেন কৃষ্ণা
