প্রীতি জিন্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ মেগাস্টার অমিতাভ বচ্চনের। যাঁকে এক ঝলক দেখার জন্য ‘জলসা’র সামনে উপচে পড়ে ভক্তদের ভিড়, যাঁর ছবি মুক্তি পেলে হইহই করে হলমুখী হয় দর্শক তাঁকেই নাকি এড়িয়ে যান প্রীতি জিন্টা! ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’-এ সেকথা ফাঁস করে দিলেন খোদ বিগ বি। বলিউডের ‘বাবলি গার্ল’ প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানালে পরিবর্তে কোনও ধন্যবাদজ্ঞাপন করেন না।

মায়ানগরীর সিনেপাড়ার প্রথম সারির এই অভিনেত্রীর বিরুদ্ধে এমন ঘোরতর অভিযোগ! কী সাফাই প্রীতি জিন্টার? আসলে বিষয়টা ঠিক ততটা গুরুতর নয়। ‘কেবিসি ১৮’র মঞ্চে নিছক রসিকতা ছাড়া আর কিছুই নয়। সদ্য প্রকাশ্যে এসেছে ‘কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৮’র নতুন প্রোমো। সেখানেই দেখা যাচ্ছে, সানি দেওল, আমির খানের সঙ্গে আগামী ছবি ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রচারে আসবেন।

আরও পড়ুন:

Amitabh Bachchan Pens ANGRY Cryptic Note
অমিতাভ বচ্চন

তখনই আমিতাভ মজা করে প্রীতিকে বলেন, “তোমার বিরুদ্ধে আমার একটা বিরাট অভিযোগ রয়েছে। প্রতি বছর ৩১ জানুয়ারি তোমার জন্মদিনে আমি তোমাকে শুভেচ্ছা জানাই। অথচ তুমি আমাকে উত্তর দাওনা।” সঙ্গে সঙ্গে প্রীতি বলে ওঠেন, “না, অমিতজি আমি সবসময়ই আপনাকে উত্তর দিই। তবে এক সপ্তাহ পর।”

Preity Zinta moves Bombay High Court against AI deepfakes seeks protection of personality rights
প্রীতি জিন্টা

অমিতাভও ছাড়ার পাত্র নন। নিজের বক্তব্য প্রমাণ করতে এক্স হ্যান্ডলের একটি পুরনো পোস্টও দেখান। যেখানে বিগ বি প্রীতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘প্রীতি জিন্টা, তুমি যেখানেই থাকো তুমি তো আমার মেসেজের উত্তর দাও না। হা হা…তোমাকে জন্মদিনের শুভেচ্ছা। অনেক ভালোবাসা।’ এই পোস্টে একটা বিষয় স্পষ্ট, প্রীতির উত্তর না দেওয়ার বিষয়ের উপর ফোকাস করেই মজার ছলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন বলিউডের শাহেনশা।

দুই তারকার মজাদার কথোপকথন তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই প্রতিফলন, তা বলাই বাহুল্য। একসঙ্গে বেশ কিছু ছবিতেও কাজ করেছেন অমিতাভ বচ্চন ও প্রীতি জিন্টা। ‘কেবিসি ১৮’র মঞ্চে দুজনের রসিকতা কতটা জমবে তার জন্য আর কয়েকটা দিন তো একটু ধৈর্য ধরতেই হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *