ভারত - বাংলাদেশের সীমান্তে বিএসএফের প্রহরা
ছবির ক্যাপশান, ভারত – বাংলাদেশের সীমান্তে বিএসএফের প্রহরা

Published

পড়ার সময়: ৭ মিনিট

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’দের তার রাজ্যের পুলিশ গ্রেফতার করে বিএসএফের হাতে তুলে দেবে, তারপরে তারাই ওই কথিত ‘অনুপ্রবেশকারী’দের বাংলাদেশে পাঠিয়ে দেবে। কিন্তু এতদিন ধরে আইন অনুযায়ী যেভাবে বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’দের ফেরত পাঠানো হতো, নতুন নিয়ম তার থেকে কতটা আলাদা?

বাংলাদেশ থেকে আসা কথিত ‘অনুপ্রবেশকারী’রা পশ্চিমবঙ্গের নির্বাচনে সবসময়েই একটা ইস্যু হয়ে থেকেছে বিজেপির কাছে। সদ্য সমাপ্ত নির্বাচনেও এই ইস্যুতে নিয়ে সরব ছিলেন নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব।

ভোট শেষ হয়ে নতুন সরকার গঠনের পরেই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে কীভাবে তার সরকার কথিত বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’দের ফেরত পাঠাবে।

প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ভারতে অবৈধভাবে প্রবেশ করলে তাকে গ্রেফতার করে আদালতে তোলা হয়, বিদেশি আইনের ১৪এ ধারায় মামলা হয় এবং বিচারের পরে কোর্ট সেই ব্যক্তির সাজা নির্ধারণ করে।

সাজার মেয়াদ শেষ হলে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে রাজ্য সরকার বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করে, সেই ব্যক্তির নাগরিকত্ব ও তার নিজের দেশে ঠিকানা ইত্যাদি সম্বন্ধে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *