গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস সফর করেন এবং সেখানকার প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে সাক্ষাৎ করেন

ছবির উৎস, Koen van Weel / ANP / AFP via Getty Images

ছবির ক্যাপশান, গত শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেদারল্যান্ডস সফর করেন এবং সেখানকার প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে সাক্ষাৎ করেন

Published

পড়ার সময়: ৪ মিনিট

ভারতে সংবাদপত্রের ‘স্বাধীনতার অবক্ষয়’ এবং ‘ধর্মীয় ও সংখ্যালঘুদের অধিকার দুর্বল হয়ে’ পড়ার ঘিরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর একটি মন্তব্য সংবাদমধ্যমে উঠে এসেছে। যদিও ভারতের তরফে এই বক্তব্য প্রত্যাখ্যান করা হয়েছে।

ডাচ সংবাদপত্র ‘ডি ফোকসক্র্যান্ট’-এর মতে, শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেদারল্যান্ডসে পৌঁছানোর আগে ডাচ প্রধানমন্ত্রী বলেন, “ডাচ সরকার ভারতের ঘটনাবলী নিয়ে উদ্বিগ্ন এবং এই উদ্বেগ সমগ্র ইউরোপ জুড়ে অনুভূত হচ্ছে।”

এর পরেই রবিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী মোদীর নেদারল্যান্ডস সফর প্রসঙ্গে একজন ডাচ সাংবাদিক যখন ডাচ প্রধানমন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন, তখন ভারত জানায় যে এটি ভারত সম্পর্কে সেই দেশের জনগণের সচেতনতার অভাবকেই প্রমাণ করে।

উল্লেখ্য, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পাঁচ-দেশীয় সফরের অংশ হিসেবে নেদারল্যান্ডস সফর শেষ করে ১৭ই মে রবিবার সুইডেন সফর করেন, যেখানে তাকে সেই দেশের সর্বোচ্চ সম্মান ‘রয়্যাল অর্ডার অফ দ্য পোলার স্টার কমান্ডার গ্র্যান্ড ক্রস’ প্রদান করা হয়।

হেগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ছবির উৎস, Robin Utrecht / ANP / AFP via Getty Images

ছবির ক্যাপশান, হেগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

ডাচ প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন?

ডাচ সংবাদপত্র ‘ডি ফোকসক্র্যান্ট’-এর তথ্যমতে, শনিবার প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর আগে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন বলেন যে, ভারতে ঘটে চলা একাধিক ঘটনায় ডাচ সরকারও উদ্বিগ্ন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *