বাংলাদেশে রাইড শেয়ারে মটর সাইকেল সবচেয়ে জনপ্রিয়

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, বাংলাদেশে রাইড শেয়ারে মটর সাইকেল সবচেয়ে জনপ্রিয়

Published

পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর মোটরসাইকেল মালিকদের কাছ থেকে এআইটি বা অগ্রিম আয়কর আদায়ের যে পরিকল্পনা করছে তাতে করে এই কর কীভাবে আদায় হবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এ কৌতূহলের মূল কারণ হলো একদিকে করযোগ্য আয় নেই এমন অনেকের কাছে মোটরসাইকেল বা বাইক আছে। আবার অন্যদিকে এসব বাইক মালিকদের অনেকের করযোগ্য আয় না থাকায় ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিনই নেই।

ফলে কীভাবে মোটরসাইকেলের মালিকদের কাছ থেকে অগ্রিম আয়কর আদায় করা হবে তা এখনো আলোচনার পর্যায়েই আছে।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কর্মকর্তারা বলছেন, সরকারের দিক থেকে আগামী অর্থবছরের বাজেটে মোটরসাইকেলসহ কর নেটওয়ার্কের বাইরে থাকা যানবাহনের জন্য অগ্রিম আয়কর আরোপের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, এখন মোটরসাইকেল মালিকদের প্রতি বছর ট্যাক্স টোকেন ফি দিতে হয়। ট্যাক্স টোকেনের বার্ষিক মেয়াদ শেষে এটি নবায়ন করতে হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *