টিকা নিচ্ছে একটি শিশু

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, টিকা নিচ্ছে একটি শিশু

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি এখন চলছে এবং গত দুই দিনে ৩২ লাখ ৩৭ হাজারের বেশি শিশু, কিশোর ও কিশোরী এই টিকা নিয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রচারে বলা হয়েছে ‘টিকাটি নিরাপদ ও কার্যকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার যাচাই করা এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সনদপ্রাপ্ত’।

কর্মসূচিটি সফলের জন্য স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ ব্যাপক প্রচার চালাচ্ছে।

কিন্তু এর মধ্যে আবার অনেকের মধ্যে শিশুকে এই টিকা দেয়া নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গিও পাওয়া যাচ্ছে। সামাজিক মাধ্যমে টিকা বিরোধী বা টিকা না নিতে উদ্বুদ্ধ করে এক ধরনের প্রচারও কারও কারও দৃষ্টিতে এসেছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *