মরদেহ ঘিরে স্বজন ও এলাকাবাসী দাঁড়িয়ে আছেন

ছবির উৎস, SCREEN GRAB

ছবির ক্যাপশান, হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার
আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধা উপজেলার
বনচৌকি বিওপি সংলগ্ন আমঝোল সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বিজিবি জানায়, কয়েকজন
বাংলাদেশি নাগরিক কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী
ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায়
গুরুতর জখম হয়। সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে
চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
রমজান আলী জানিয়েছেন, সীমান্তে গুলিবিদ্ধ ওই যুবককে তার স্বজনরা রংপুরের একটি হাসপাতালে
নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

এদিকে এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে একটি প্রতিবাদ লিপি বিএসএফএর
কাছে পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক
লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *