পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ

ছবির উৎস, Home Ministry of Bangladesh

ছবির ক্যাপশান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভির ঢাকা সফর আঞ্চলিক ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ

সম্প্রতি দুইদিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভি। কয়েক দিন ধরেই এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে।

আটই মে, শুক্রবার, ঢাকার মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট খেলার দিন তিনি ঢাকায় পৌঁছান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন।

ওইদিনই বিকেলে ঢাকায় একটি পাঁচতারা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এ সময় দুই দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *