কলকাতার রেড রোডে ২০২৬ সালের নামাজের জমায়েত

ছবির উৎস, DEBAJYOTI CHAKRABORTY/Middle East Images/AFP via Getty Images

ছবির ক্যাপশান, কলকাতার রেড রোডে ২০২৬ সালের নামাজের জমায়েত

পড়ার সময়: ৫ মিনিট

‘শুভেন্দু অধিকারী রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করেছেন’, ভারতীয় সংবাদমাধ্যমকে বিজেপি নেতা ও ব্যারাকপুরের সাবেক সংসদ সদস্য অর্জুন সিংয়ের দেওয়া এই বিবৃতির পরে হইচই হচ্ছে সারা দেশ জুড়ে।

ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এই সাক্ষাৎকারের পরে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই বিষয়টি নিয়ে কথা শুরু হয়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই সিদ্ধান্তের পক্ষে ও বিপক্ষে অনেকে যুক্তি তুলে ধরতে শুরু করেছেন।

ইন্ডিয়া টুডে টিভিকে অর্জুন সিং বলেন, “ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী একাধিক নির্দেশ দিয়েছেন। রাস্তায় নামাজ পড়া বরদাস্ত করা হবে না। মসজিদে নামাজ পড়লে কোনও আপত্তি নেই কিন্তু রাস্তায় পড়া যাবে না।”

এর আগেও একাধিকবার বিজেপির বিভিন্ন নেতাদের রাস্তা আটকে নামাজ পড়ার বিরুদ্ধে কথা বলতে শোনা গিয়েছে।

অর্জুন সিং আরও বলেন, “গরু পাচার, চোরা কারবার ও পুলিশের উপর ঢিল-পাটকেল ছোড়ার বিরুদ্ধেও কঠোর হয়েছে সরকার।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *