রাতে বিক্ষোভের সময় ইডেন কলেজ গেইটে রাজনীতিমুক্ত শব্দ লিখছেন এক ছাত্রী

ছবির উৎস, screengrab

ছবির ক্যাপশান, রাতে বিক্ষোভের সময় ইডেন কলেজ গেইটে রাজনীতিমুক্ত শব্দ লিখছেন এক ছাত্রী

পড়ার সময়: ৪ মিনিট

বাংলাদেশে মেয়েদের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজের গেটের তালা ভেঙ্গে একদল ছাত্রীর বিক্ষোভ থেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি তোলার পর এ ঘটনা নিয়ে পরস্পরকে দোষারোপ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।

শনিবার রাতে সেখানকার ছাত্রীদের একাংশের ওই বিক্ষোভের পর ক্যাম্পাসগুলোতে ‘ছাত্র রাজনীতি বন্ধের’ বিষয়টি নতুন করে আলোচনায় আসছে। ওই বিক্ষোভের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত মঙ্গলবার তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের একটি দল আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে হলের তালা ভেঙে বিক্ষোভ করেছিলেন।

তবে ক্ষমতাসীন বিএনপির সহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল বলছে, ছাত্রশিবিরের ইন্ধনে ‘ছাত্র রাজনীতি বন্ধের’ দাবি তোলা হচ্ছে কারণ তাদের ভাষায় ‘ছাত্রশিবিরের সমর্থকরা দলীয় পরিচয় গোপন করে’ দেশের ক্যাম্পাসগুলোতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছে।

অন্যদিকে ছাত্রশিবির অভিযোগটি প্রত্যাখ্যান করে বলছে, তারা ছাত্র রাজনীতি বন্ধ চান না, তবে সাম্প্রতিক সময়ে ছাত্রদলের ‘নানা অপকর্মের’ কারণেই ‘সাধারণ শিক্ষার্থী’দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভ থেকেই ছাত্র রাজনীতির বন্ধের প্রসঙ্গ আসছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *