জাহাজ থেকে সরিয়ে আনার পর টেনারিফে বিমানে ওঠার আগে যাত্রীদের হ্যাজম্যাট স্যুট পরানো হয়েছিল এবং পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, জাহাজ থেকে সরিয়ে আনার পর টেনারিফে বিমানে ওঠার আগে যাত্রীদের হ্যাজম্যাট স্যুট পরানো হয়েছিল এবং পানি দিয়ে ধুয়ে দেওয়া হয়েছিল

ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফের কাছে নোঙর করা হান্টাভাইরাস-আক্রান্ত একটি প্রমোদতরী থেকে যাত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে স্পেন।

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া জানিয়েছেন, উদ্ধার অভিযান “স্বাভাবিকভাবে এগোচ্ছে” এবং এমএস হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীর সব যাত্রীর শরীরেই এখনও কোনো উপসর্গ দেখা যায়নি।

প্রথম উদ্ধার অভিযানের সময়, একটি লম্বা ক্যামেরার লেন্সে দেখা যায়, যাত্রীরা জাহাজের ডেকে বা জানালার কাছে সাদা মেডিকেল মাস্ক পরে ঘোরাঘুরি করছেন।

প্রথম উদ্ধারকারী নৌকাটিতে বেশ কয়েকজন সামাজিক দূরত্ব বজায় রেখে বসেছিলেন এবং ভূমির দিকে এগিয়ে যাওয়ার সময় ভিডিও ও ছবি তুলছিলেন, যেখানে সাদা সুরক্ষা পোশাক পরা কর্মকর্তারা তাদের সাথে দেখা করেন।

জাতীয়তা অনুযায়ী তাদের দলে ভাগ করা হবে এবং ছোট নৌকায় করে উপকূলে আনা হবে। স্থানীয় বিমানবন্দরে চার্টার্ড বিমান প্রস্তুত থাকবে, যাতে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *