পুলিশকে পুরোপুরি পুনর্গঠন করা গেছে কি-না তা নিয়ে প্রশ্ন আছে

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, পুলিশকে পুরোপুরি পুনর্গঠন করা গেছে কি-না তা নিয়ে প্রশ্ন আছে

“আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছে। গোয়েন্দা নজরদারি জোরদার হয়েছে। সন্ত্রাসী- চাঁদাবাজদের তালিকা করে অভিযান চলছে। অনেককে আটক করা হয়েছে। সব মিলিয়ে কিছু অপরাধ থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে, অবনতি হয়নি”।

বিবিসি বাংলার প্রশ্নের জবাবে এই কথাগুলো বলছিলেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এ এইচ এম শাহাদত হোসাইন। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি “বেশ উন্নতি করেছে” বলেই মনে করছেন তারা।

শুক্রবার বাংলাদেশে পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, পুলিশের কিছু যে বিশৃঙ্খলা ছিল তা অনেকাংশে সুশৃঙ্খল করা সম্ভব হয়েছে।

তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকালে দেখা যায় ভিন্ন পরিস্থিতি। ছিনতাই, চাঁদাবাজির খবর প্রায় প্রতিদিনই পত্রিকার পাতায় উঠে আসে।

পুলিশের অভ্যন্তরীণ পর্যালোচনা সভাগুলোতে উঠে আসা তথ্য অনুযায়ী, কথিত শীর্ষ সন্ত্রাসীদের তৎপরতা, পুলিশের লুট হওয়া অস্ত্র এবং চাঁদাবাজিতে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তদের জড়িত হয়ে পড়াই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বড় কারণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *