লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল

পড়ার সময়: ৩ মিনিট

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের তীব্র হামলায় আরও অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর সাকসাকিয়েহে একটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ জানিয়েছে, তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং ‘নিরীহ বেসামরিক মানুষের ক্ষতির খবর সম্পর্কে তারা অবগত’।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ই এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনী ও হেজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের অধিকাংশ বিমান হামলা দক্ষিণ লেবাননে হয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হেজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে।

হেজবুল্লাহ হলো ইরান-সমর্থিত একটি মিলিশিয়া ও রাজনৈতিক দল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *