জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের কথা বলেছে যুক্তরাষ্ট্র

ছবির উৎস, EPA-EFE/REX/Shutterstock

ছবির ক্যাপশান, জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহারের কথা বলেছে যুক্তরাষ্ট্র

পড়ার সময়: ৪ মিনিট

যুক্তরাষ্ট্র জার্মানি থেকে পাঁচ হাজার সেনা প্রত্যাহারের যে ঘোষণা দিয়েছে, সেটি ‘অনুমিত’ অর্থাৎ আগে থেকেই অনুমান করা হচ্ছিল বলে মন্তব্য করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী। অন্যদিকে নেটো বলেছে, তারা এই বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে।

ডিপিএ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস আরও বলেছেন, “ইউরোপে, বিশেষ করে জার্মানিতে আমেরিকান সৈন্যদের উপস্থিতি আমাদের স্বার্থে এবং যুক্তরাষ্ট্রেরও স্বার্থ।”

এদিকে নেটোর মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিস্তারিত জানতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপটি এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসের সমালোচনা করার পর, কারণ তিনি বলেছিলেন, চলমান যুদ্ধে ইরানের আলোচকদের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে।

জার্মানিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৩৬ হাজারের বেশি সক্রিয় সেনা সদস্য রয়েছে, যা ইউরোপে সবচেয়ে বেশি। এছাড়া ইতালিতে প্রায় ১২ হাজার ও যুক্তরাজ্যে ১০ হাজার সেনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *