জ্বালানি তেল

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ইরান যুদ্ধ শুরুর পর থেকেই বাড়ছে জ্বালানি তেলের দাম

পড়ার সময়: ৩ মিনিট

ইরান যুদ্ধ নিয়ে সম্ভাব্য পদক্ষেপের নতুন পরিকল্পনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করতে যাচ্ছে—এমন একটি প্রতিবেদনের পর বৃহস্পতিবার এশিয়ায় তেলের দাম লাফিয়ে বেড়েছে।

খবরের ওয়েবসাইট অ্যাক্সিওস জানায়, তেহরানের সঙ্গে আলোচনার অচলাবস্থা ভাঙার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ইরানের ওপর “সংক্ষিপ্ত ও শক্তিশালী” ধারাবাহিক হামলার একটি পরিকল্পনা প্রস্তুত করেছে।

এ বিষয়ে মন্তব্য জানতে বিবিসি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড ও হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

এরপরই ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১২৬ ডলারের বেশি (৯৪ পাউন্ড) হয়েছে, যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর সর্বোচ্চ।

প্রসঙ্গত, এক ব্যারেল সমান ১৫৯ লিটার প্রায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *