বৃষ্টিতে ভিজেই পণ্য ডেলিভারি দিতে যাচ্ছেন একজন ডেলিভারিম্যান

ছবির উৎস, NurPhoto via Getty Images

ছবির ক্যাপশান, বৃষ্টিতে ভিজেই পণ্য ডেলিভারি দিতে যাচ্ছেন একজন ডেলিভারিম্যান

কেউ খাবার পৌঁছে দিচ্ছেন, কেউ করছেন রাইড শেয়ার। আবার অনেকে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত হয়েছেন বৈশ্বিক শ্রমবাজারে।

ইন্টারনেটের কল্যাণে বিশ্বজুড়ে অ্যাপনির্ভর এক বিশাল শ্রমবাজার গড়ে উঠেছে। আন্তর্জাতিক পরিসরে যার পরিচয় গিগ মার্কেট হিসেবে। আর এই সেক্টরে কর্মরতদের বলা হয় গিগ কর্মী।

বাংলাদেশেও গত এক যুগে এই ধরণের একটি বড় শ্রমখাত তৈরি হয়েছে। বিশেষ করে করোনা মহামারির সময় থেকেই এই বাজারে যুক্ত হয়েছেন দেশের বেকার জনগোষ্ঠির একটি বড় অংশ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান আই সোশ্যাল এর গবেষণা অনুযায়ী, বাংলাদেশে সাড়ে ছয় লক্ষ টেকনিক্যাল এবং প্রায় দুই লক্ষ নন টেকনিক্যাল মিলিয়ে এই খাতে অন্তত সাড়ে আট লাখ কর্মী কাজ করছেন।

গিগ কর্মী মূলত তারাই যারা ইন্টারনেট অ্যাপের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দক্ষতা অনুযায়ী চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত হয়ে নির্দিষ্ট কাজের কমিশনের ভিত্তিতে অর্থ উপার্জন করেন- অর্থাৎ যত কাজ তত টাকা, কাজ নেই টাকা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *