26 Apr 2026 10:03 PM (IST)
LSG vs KKR | LSG – 37/1 | Over – 6 | পাওয়ার প্লে-তে চেষ্টা চালাচ্ছে লখনৌ!
কলকাতা প্রথম ৬ ওভার খেলে করেছিল ৩১/৩। লখনৌ করল ৩৭/১। ১৯ রানে অপরাজিত পন্থ ও ১৬ রানে মার্কক্র্যাম।
26 Apr 2026 09:55 PM (IST)
LSG vs KKR | LSG – 22/1 | Over – 4 | পাওয়ার প্লেতে ভাল বোলিং করছে কেকেআর!
৪ ওভার শেষে লখনৌয়ের স্কোর ২২/১। ১১ রানে নট আউট রয়েছেন ঋষভ পন্থ।
26 Apr 2026 09:46 PM (IST)
LSG vs KKR | LSG – 9/1 | Over – 2 | প্রথম সাফল্য নাইটদের!
২ ওভারের মধ্যেই প্রথম উইকেট পড়ল লখনৌয়ের। বৈভব অরোরার বলে আউট হলেন মিচেল মার্শ। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও আইডেন মার্করাম।
26 Apr 2026 09:42 PM (IST)
LSG vs KKR | Target – 156 | শেষবেলায় রিঙ্কু ঝড়!
শেষ ওভারে ৪ বলে ৪ ছক্কা মারলেন রিঙ্কু। দলের রান পৌঁছে গেল দেড়শোর গন্ডি। ২০ ওভার শেষে কলকাতার স্কোর ১৫৫/৭।
26 Apr 2026 07:07 PM (IST)
প্রথমে ব্যাট করবে কেকেআর!
টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঋষভ পন্থ। প্রথমে ব্যাট করবে নাইটরা। প্রথম ১১ জনের দলে নেই মাথিশা পাথিরানা। আর কবে খেলবেন তিনি ?
26 Apr 2026 07:01 PM (IST)
আজ খেলবেন মাহিশা পাথিরানা?
আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার। ১৮ কোটি টাকা দিয়ে তাঁকে কিনলেও এখনও মাঠে নামেননি তিনি। সদ্যই ফিরেছেন চোট থেকে। আজ কি তাঁকে দলে রাখবে কেকেআর ম্যানেজমেন্ট?
