অসুস্থ যাত্রীর সঙ্গে অমানবিক আচরণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা হল রাজ্য সরকারি পরিবহণ সংস্থার। এই ঘটনা কেরলের। সেখানে বাস পরিষেবা রয়েছে কেরল স্টেট রোগড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (কেএসআরটিসি)। রাজ্য সরকারি পরিবহণ সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ, এক অসুস্থ যাত্রী বসতে চাইলেও তাঁকে বসার জন্য আসন দেওয়া হয়নি। এমনকী ওই যাত্রী যে স্টপে নামতে চান, সেখানে তাঁকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। এক জেরেই জেলা উপভোক্তা কমিশন ৩ লক্ষ টাকা জরিমানার শাস্তি দিল কেএসআরটিসি-কে।

জেলা উপভোক্তা কমিশনে অভিযোগ জানান মহম্মদ জাইনুদ্দিন কোরমাথ। ত্রিচুরের আমবাল্লুর থেকে কেএসআরটিসি থেকে বাসে ওঠেন তিনি। গন্তব্য ছিল মালাপ্পুরমের কোলাপ্পুরম। বাসে ওঠার পর জাউনুদ্দিন বুঝতে পারেন একটি খালি আসন নেই। এই অবস্থায় নিজের শারীরিক অসুস্থতা এবং তিনি যে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না, সেকথা কন্ডাক্টরকে জানান। কন্ডাক্টর আশ্বাস দেন ত্রিচুরে একটি আসন পাওয়া যাবে। এরপর জাউনুদ্দিন কোলাপ্পুরামের একটি টিকিট কাটেন। যদিও এক যাত্রী দাবি করেন, ওই আসনটিও সংরক্ষিত। কন্ডাক্টর তাঁকে তা ছেড়ে দিতে অনুরোধ করছেন। এই অবস্থায় শেষ পর্যন্ত দাঁড়িয়েই গন্তব্যে যেতে বাধ্য হন। উপভোক্তা কমিশন জানিয়েছে, এমনকী যাত্রীকে তাঁর স্টপে নামানো হয়নি।

আরও পড়ুন:

মালাপ্পুরম জেলা উপভোক্তা কমিশনে শুনানি শেষে সভাপতি কে মোহনদাস, দুই সদস্য প্রীতি শিবরামন এবং সি ভি মহম্মদ ইসমাইল নির্দেশ দিয়েছেন, কেএসআরটিসি-কে ৪৫ দিনের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ২৫,০০০ টাকা এবং মামলা খরচ বাবদ ৫,০০০ টাকা পরিশোধ দিতে হবে। অন্যথায় নয় শতাংশ সুদ প্রযোজ্য হবে।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *