দার্জিলিং জেলায় একটি ভোটকেন্দ্রে মানুষের লাইন

ছবির উৎস, ANI

ছবির ক্যাপশান, দার্জিলিং জেলায় একটি ভোটকেন্দ্রে মানুষের লাইন

ভারতের নির্বাচন কমিশন যে তথ্য প্রকাশ করেছে, তা পশ্চিমবঙ্গের ভোটদানের ইতিহাসে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় যে পরিমাণে মানুষ ভোট দিয়েছেন তা নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত কিছু সংঘর্ষের ঘটনা ঘটলেও সমাজের সব স্তরের বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন।

এবারের ভোটে জাল ভোট বা কারচুপির তেমন গুরুতর অভিযোগ আসেনি কোনো দলের তরফ থেকেই।

এর আগে পশ্চিমবঙ্গে নির্বাচনে রেকর্ড ভোটিং হয়েছিল ২০১১ সালে। সেই বছর ভোটদানের হার ছিল ৮৪ দশমিক ৭২ শতাংশ। সেই নির্বাচন পশ্চিমবঙ্গে ছিল এক মাইলফলক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *