
রিপোর্ট অনুযায়ী, কাজের দিক থেকে দীপিকা একটুও পিছিয়ে পড়ছেন না। তিনি অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ছবির জন্য অ্যাকশন দৃশ্য সহ কঠিন সিকোয়েন্সের শ্যুটিং করছেন। এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার আল্লু অর্জুনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন। এর পাশাপাশি, শাহরুখ খান অভিনীত ‘কিং’ ছবির কাজও তিনি চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ, প্রেগন্যান্সির মধ্যেও তাঁর কাজের তালিকা বেশ লম্বা।
