PM Narendra Modi At Kolkata: রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। প্রথম দফা নির্বাচন মিটলেও এখনও বাকি দ্বিতীয় দফায় নির্বাচন। তার আগে বৃহস্পতিবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারও দিনভর কর্মসূচি রয়েছে তার। জানুন বিশদে।

২৯ এপ্রিল বুধবার রাজ্যে দ্বিতীয় দফার হাইভোল্টেজ নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে প্রথম দফার ভোটের দিনই অর্থাৎ বৃহস্পতিবার বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi News)। বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতায় প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। ভিভিআইপি সফরের জেরে যাতে সপ্তাহের কাজের দিনগুলোতে সাধারণ মানুষকে যানজটে নাকাল হতে না হয়, তার জন্য কড়া ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। আজও শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কোন পথে এড়িয়ে চলবেন? জানুন বিস্তারিত সম্পূর্ণ প্রতিবেদন পড়ে।

শুক্রবার প্রধানমন্ত্রী মোদীর সফরের দ্বিতীয় দিনে সকাল ৮:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত দক্ষিণ কলকাতা ও ই এম বাইপাস সংলগ্ন রাস্তায় বিধিনিষেধ থাকবে। স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে এবং সেন্ট জর্জেস গেট রোড। হেস্টিংস ক্রসিং, এ জে সি বোস রোড এবং এ জে সি বোস ফ্লাইওভার। মা ফ্লাইওভার, ই এম বাইপাস, উল্টোডাঙা ফ্লাইওভার এবং ধলই ব্রিজ সংলগ্ন এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে।

কলকাতা ট্রাফিক (Kolkata Today Traffic Update) পুলিশ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, গভঃ প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট পর্যন্ত রাস্তা বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত উভয়মুখী সম্পূর্ণ বন্ধ থাকবে (Kolkata News)।

লোক ভবন সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল ৪:৩০ পর্যন্ত সমস্ত ভারী পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে এবং ভিভিআইপি মুভমেন্টের প্রয়োজনে যে কোনও সময় যেকোনও সংযোগকারী রাস্তা থেকে ট্রাফিক ডাইভার্ট করা হতে পারে। তাই গন্তব্যে পৌঁছাতে হাতে বাড়তি সময় নিয়ে বেরোনোই বুদ্ধিমানের কাজ হবে।

বৃহস্পতিবারের পর শুক্রবারও পশ্চিমবঙ্গে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে জনসভা করবেন আর.জি করের নির্যাতিতার মা তথা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে। দ্বিতীয় জনসভাটি করবেন দক্ষিণ ২৪ পরগনার যাদবপুর সাংগঠনিক জেলায়। সব মিলিয়ে দিনভর টানটান কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *